ডবল ইঞ্জিন সরকারের বড় ঘোষণা, বাংলায় শুরু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অবশেষে পশ্চিমবঙ্গে চালু হল কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’। মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম পর্যায়ে রাজ্যের ১,৮০০টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে বলে জানান তিনি। আগামী দিনে আরও বেশি সংখ্যক উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধার আওতায় আনার লক্ষ্যের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:11147]অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকজন উপভোক্তার সঙ্গে কথা বলেন। তাঁদের বক্তব্য, আগেও আবেদন করলেও কোনও সুবিধা মেলেনি। তবে সম্প্রতি নতুন করে আবেদন করার পর দ্রুত অনুমোদন মেলে এবং তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও জমা পড়েছে।মুখ্যমন্ত্রী জানান, ১ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেলের জন্য ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।[TECHTARANGA-POST:11145]২০২৪ সালে কেন্দ্রীয় সরকার ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’ চালু করলেও পশ্চিমবঙ্গে দীর্ঘদিন তা কার্যকর হয়নি। এদিন সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী দাবি করেন, কেন্দ্র-রাজ্য সমন্বয়ের অভাবের কারণেই বহু মানুষ এতদিন এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বর্তমানে আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির অর্থ পৌঁছে যাচ্ছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ পরিবারের বিদ্যুৎ খরচ কমানো এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানো। প্রকল্পের আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। পাশাপাশি সোলার প্যানেল বসানোর জন্য কেন্দ্রের নির্ধারিত ভর্তুকিও দেওয়া হবে।