Hidden Stories (বাংলা)

তারাশঙ্কর বনে যান ‘তারাচন্দ্র’, রবীন্দ্রসঙ্গীত ‘রবিশঙ্কর’! শাহি উচ্চারণে ভার্চুয়াল মশকরা ঋত্বিকের

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে বঙ্গ সংস্কৃতিকে আপন করতে গিয়েই বিপত্তি! শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - সব নামই গুলিয়ে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর, তাঁর এই ‘শব্দ বিভ্রাট’ নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের বাণ ছুড়লেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধে ঋত্বিক লিখলেন, ‘এক মন্ত্রী জোক বলতে গিয়ে পুরো লেবড়ে গিয়েছেন!’[TECHTARANGA-POST:8053]গত সোমবার বোলপুরের জনসভা থেকে বাংলার সংস্কৃতি নিয়ে আবেগঘন বক্তৃতা দিচ্ছিলেন অমিত শাহ। সাহানা বাজপেয়ীর রবীন্দ্রসঙ্গীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি রবীন্দ্রসঙ্গীতকে  বলে বসেন ‘রবিশঙ্কর’! বিভ্রাট এখানেই থামেনি। লাভপুরের প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়ে তিনি তাঁকে ‘স্বর্গীয় শ্রী তারাচন্দ্র বন্দোপাধ্যায়’ বানিয়ে দেন! মুহূর্তের মধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির হুল্লোড় পড়ে যায়।[TECHTARANGA-POST:8048]অমিত শাহের এই ভুল উচ্চারণ নিয়ে নেটজনতার পাশাপাশি ময়দানে নেমেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও। নিজের ফেসবুক ওয়ালে তিনি লেখেন, “দেখলাম, ভাই অমিত বলে একজন মন্ত্রী রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, সাহানা বাজপেয়ীকে নিয়ে কী একটা জোক বলতে গিয়ে পুরো লেবড়ে গিয়েছে।” অভিনেতার এই রসিকতাপূর্ণ পোস্টে লাইক আর কমেন্টের বন্যা বইছে। নেটিজেনদের বড় অংশই বলছেন, রাজনৈতিক নেতাদের ‘বাঙালি সাজা’র চেষ্টাকে কৌতুকের মোড়কে বিঁধতে ঋত্বিকের জুড়ি নেই।[TECHTARANGA-POST:8020]তৃণমূল কংগ্রেসও এই সুযোগ হাতছাড়া করেনি। এক্স হ্যান্ডলে শাহের ভিডিয়ো পোস্ট করে শাসকদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পণ্ডিত রবিশঙ্কর একজন কিংবদন্তি সেতারবাদক। আর, রবীন্দ্রসঙ্গীত বাঙালির আবেগ। যাঁরা এই দুইয়ের তফাত বোঝেন না, তাঁদের মুখে ‘সোনার বাংলা’ গড়ার কথা মানায় না। এর আগেও রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলে কটাক্ষের মুখে পড়েছিলেন শাহ।[TECHTARANGA-POST:8033]নির্বাচনী বৈতরণী পার করতে বাংলার মণীষীদের নাম ব্যবহার করতে গিয়ে এই ধরনের ভুল উচ্চারণ আদতে বাঙালির আবেগে আঘাত দিচ্ছে কিনা, তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি।

তারাশঙ্কর বনে যান ‘তারাচন্দ্র’, রবীন্দ্রসঙ্গীত ‘রবিশঙ্কর’! শাহি উচ্চারণে ভার্চুয়াল মশকরা ঋত্বিকের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার