Hidden Stories (বাংলা)

‘বিধায়কের নাম করে টাকা চাইলে ছবি তুলে রাখুন’! পানিহাটিতে তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি রত্না দেবনাথের

পানিহাটিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তোলাবাজি ও ভয় দেখানোর রাজনীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিয়েছে বিজেপি সরকার। দলীয় নেতা-কর্মীদের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে কেউ টাকা চাইলে, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার কথাও বারবার বলা হয়েছে। এবার পানিহাটিতেও সেই বার্তা আরও একবার স্পষ্ট করলেন স্থানীয় বিধায়ক রত্না দেবনাথ। [TECHTARANGA-POST:12140]রবিবার পানিহাটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রত্না দেবনাথ বলেন, ‘‘যাঁরা টাকা নিতে আসছেন তাঁদের মোবাইলে ছবি তুলে রাখবেন। বলবেন, যদি বিধায়ক পাঠান, তাহলে তাঁর সই নিয়ে আসুন। অথবা তাঁর এমএলএ প্যাডে নিয়ে আসুন। ভয় পাবেন না। সাহস করে এগিয়ে আসুন।’’ এছাড়াও, এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলবন্দি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলেকে নিয়েও মন্তব্য করেন রত্না দেবনাথ। ‘থ্রেট কালচার’ বা ভয় দেখিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হন তিনি। রত্না বলেন, তাঁদের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত। তাঁর দাবি, ক্ষমতার অপব্যবহার বা ভয় দেখানোর সংস্কৃতি কোনও ভাবেই বরদাস্ত করা উচিত নয়।[TECHTARANGA-POST:12141]তিনি আরও বলেন, “কালকে নির্মল ঘোষ আমাকে নিয়ে বলেছেন, মনে হয় উনি ক্ষমতার লোভে পাগল হয়ে গিয়েছেন। তাই আমার নামে এই সব অভিযোগ করেছেন।” সবশেষে, এদিন নিজের ব্যক্তিগত লড়াইয়ের প্রসঙ্গও তোলেন বিধায়ক। মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

 ‘বিধায়কের নাম করে টাকা চাইলে ছবি তুলে রাখুন’! পানিহাটিতে তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি রত্না দেবনাথের