Hidden Stories (বাংলা)

শপথ নিয়েই মোক্ষম চাল শুভেন্দুর! ভোট পরবর্তী হিংসায় নিহতদের ঘরে ঘরে চাকরি ও ৫ লাখের মেগা প্যাকেজ, জুনেই মিলছে বড় উপহার

নিউটাউন: একুশের নির্বাচনের পর থেকে যে গভীর ক্ষত আর বঞ্চনার শিকার হতে হয়েছিল রাজ্যের আক্রান্ত পদ্মশিবিরের কর্মীদের, অবশেষে ছাব্বিশের ঐতিহাসিক পালাবদলের পর সেই ক্ষতে মলম লাগালেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষমতায় আসার আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বিগত সরকারের আমলে রাজনৈতিক হিংসার বলি হওয়া প্রত্যেকটি বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়াবে তাঁর সরকার। আর সেই কথা রাখতেই রবিবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের হাই-প্রোফাইল সভা থেকে এক ঐতিহাসিক মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আগামী জুনের মধ্যেই একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত ৩১৫ জন কর্মীর পরিবারের একজনের হাতে তুলে দেওয়া হবে সরকারি চাকরির নিয়োগপত্র। সেই সাথে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য।[TECHTARANGA-POST:9810]স্মরণ করা যেতে পারে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের মরিয়া চেষ্টা চালিয়েছিল বিজেপি। খোদ মোদি-শাহ বাংলায় দফায় দফায় প্রচার করে ২০০ আসনের টার্গেট বাঁধলেও সেবার স্বপ্নপূরণ হয়নি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর তার পরেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের ওপর নজিরবিহীন অত্যাচার, ঘরবাড়ি ভাঙচুর এবং ব্যাপক রক্তক্ষরণ শুরু হয় বলে অভিযোগ ওঠে। পদ্মশিবিরের দাবি অনুযায়ী, সেই সময় প্রায় ৩২১ জন বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। তা নিয়ে দীর্ঘদিন আইন-আদালত ও সিবিআই তদন্ত চললেও নিহতদের পরিবারগুলি কার্যত কোনো সরকারি বিচার বা সাহায্য পায়নি। তবে ছাব্বিশের মহারণে বাংলার মানুষ ঢেলে আশীর্বাদ করতেই খোলনলচে বদলে গেল সব চিত্র। ভোটের ফলপ্রকাশের পরেই ফলতার নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু অধিকারী যে সুবিচারের আশ্বাস দিয়েছিলেন, আজ তা বাস্তবায়িত করার অফিশিয়াল ঘোষণা করলেন তিনি।https://www.facebook.com/share/r/1GuCiN4ji5/মুখ্যমন্ত্রীর এই ঝোড়ো ঘোষণার পর থেকেই আক্রান্ত ও নিহতদের পরিবারগুলির মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত অন্ধকারের মাঝে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। অনেকে ভাবছেন হয়তো আইনি জাঁতাকলে পড়ে এই প্রক্রিয়া সম্পন্ন হতে বছরের পর বছর সময় লেগে যাবে, কিন্তু সেই সংশয় উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, কোনো ঢিলেমি নয়, চলতি জুনের মধ্যেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখে ৩১৫ টি পরিবারের যোগ্য সদস্যদের হাতে সরাসরি সরকারি চাকরি তুলে দেওয়া হবে। রাজ্য রাজনীতির বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন বিরোধী শিবিরের পুরনো দুর্গে বড়সড় ধাক্কা দিলেন শুভেন্দু, ঠিক তেমনই সরকারের মানবিক মুখ তুলে ধরে আমজনতার মন জয় করার চাল

শপথ নিয়েই মোক্ষম চাল শুভেন্দুর! ভোট পরবর্তী হিংসায় নিহতদের ঘরে ঘরে চাকরি ও ৫ লাখের মেগা প্যাকেজ, জুনেই মিলছে বড় উপহার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার