Hidden Stories (বাংলা)

প্রথম ভোটেই বাজিমাত! বিজেপির শক্ত ঘাঁটিতে জয়ের পথে প্রশান্ত কিশোর

প্রথম নির্বাচনী লড়াই, আর তাতেই বড় চমক দেখাতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। । বিহারের বাঁকিপুর উপনির্বাচনে বিজেপির প্রার্থীকে পিছনে ফেলে জয়ের পথে জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সপ্তম দফার গণনা শেষে তিনি বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহার থেকে সাড়ে ৩ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।সপ্তম দফার গণনা শেষে প্রশান্ত কিশোর পেয়েছেন ১৩,৫০০ ভোট। অন্যদিকে বিজেপির নীরজ কুমার সিনহার ঝুলিতে রয়েছে ৯,৬৮৯ ভোট। এই ট্রেন্ড একই থাকলে বাঁকিপুর কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়েই জয় নিশ্চিত করবেন জন সূরজ প্রধান। গত এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। তার জন্যই বাঁকিপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০ জুলাই ভোটগ্রহণের আগে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও জোর চর্চা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক বান্টির বদলে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করে বিজেপি। [TECHTARANGA-POST:11416]উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি বাঁকিপুর। আগে পাটনা পশ্চিম বিধানসভা কেন্দ্র নামে পরিচিত এই আসনে নীতীন নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা একাধিকবার জয়ী হয়েছিলেন। ২০০৬ সালে তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে এই কেন্দ্র থেকে বিধায়ক হন নীতীন নবীন। সেই শক্ত ঘাঁটিতেই প্রথমবার ভোটের ময়দানে নেমে বড় চমক দেখানোর পথে প্রশান্ত কিশোর। 

প্রথম ভোটেই বাজিমাত! বিজেপির শক্ত ঘাঁটিতে জয়ের পথে প্রশান্ত কিশোর