Hidden Stories (বাংলা)

উচ্চবিত্তের পকেটে চাপ? দেশজুড়ে লিটার প্রতি ২ টাকা বাড়ল প্রিমিয়াম পেট্রলের দাম

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার জ্বালানি তেলের দামও ঊর্ধ্বমুখী হল ভারতে। দেশজুড়ে প্রিমিয়াম পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়ে দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)। শুক্রবার থেকেই এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। তবে স্বস্তির খবর এই যে সাধারণ পেট্রল বা ডিজেলের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি।গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দফায় দফায় উঠছে-নামছে। সম্প্রতি তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছে গিয়েছিল, যা শুক্রবার সামান্য কমে ১০৫ ডলারে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও এইচপিসিএল স্পষ্ট জানিয়েছে, দেশে অপরিশোধিত তেলের জোগানে কোনও ঘাটতি নেই। সমাজমাধ্যমে এক পোস্টে সংস্থাটি দাবি করেছে, “অপরিশোধিত তেলের জোগানে কোনও ব্যাঘাত ঘটেনি। একাধিক তেলবাহী জাহাজ আসছে। যা সরবরাহ ব্যবস্থা আরও মজবুত করবে। সাধারণ মানুষ দয়া করে কোনও গুজবে কান দেবেন না।”[TECHTARANGA-POST:7464]যদিও এইচপিসিএল এই আকস্মিক মূল্যবৃদ্ধির জন্য কোনও সুনির্দিষ্ট কারণ দর্শায়নি। তবে, মনে করা হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দামের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রক আগে জানিয়েছিল, বিশ্ববাজারে দাম বাড়লেও দেশের বাজারে দাম স্থির রাখার চেষ্টা চলছে। কিন্তু, শেষ পর্যন্ত প্রিমিয়াম পেট্রলের ক্ষেত্রে সেই রাশ আর ধরে রাখা সম্ভব হল না।সাধারণত বিলাসবহুল গাড়ি বা স্পোর্টস বাইকের ইঞ্জিনের কার্যক্ষমতা বাড়াতে এবং উন্নত মাইলেজের জন্য অনেকেই ‘পাওয়ার পেট্রল’ বা প্রিমিয়াম পেট্রল ব্যবহার করেন। যেহেতু সাধারণ মানুষ বা গণপরিবহণে মূলত সাধারণ পেট্রল বা ডিজেল ব্যবহার করা হয়, তাই প্রিমিয়াম পেট্রলের এই ২ টাকা দাম বৃদ্ধিতে সাধারণ মধ্যবিত্তের পকেটে সরাসরি খুব বড় টান পড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে, উচ্চবিত্তদের খরচ কিছুটা হয়তো বাড়তে পারে।[TECHTARANGA-POST:7453]প্রসঙ্গত, হরমুজ প্রণালী দিয়ে ভারতের ৬০ শতাংশ এলপিজি (LPG) আমদানি করা হয়। ইরান সেই জলপথ বন্ধ করে দেওয়ায় ভারতের বেশ কিছু জ্বালানিবাহী জাহাজ আটকে পড়েছে। রান্নার গ্যাসের জোগান নিয়ে সাধারণ মানুষের মনে উদ্বেগ দানা বাঁধছে। যদিও সরকার আশ্বস্ত করেছে যে বিকল্প পথে তেল আমদানির প্রক্রিয়া চলছে।

উচ্চবিত্তের পকেটে চাপ? দেশজুড়ে লিটার প্রতি ২ টাকা বাড়ল প্রিমিয়াম পেট্রলের দাম

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার