Hidden Stories (বাংলা)

কাঁচামালের চড়া দামে পাউরুটিতেও কোপ! এ মাসেই বাড়ছে দাম, নতুন রেট কত?

কলকাতাঃ  পাউরুটির দাম বাড়ার আশঙ্কায় এবার বাড়তি খরচের মুখে সাধারণ মানুষ। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের দাবি, ৪০০ গ্রাম বা এক পাউন্ড পাউরুটির দাম ৪ টাকা বাড়ানো হতে পারে। আগামী ১৭ অগস্ট থেকেই বাজারে নতুন দাম কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমানে এক পাউন্ড পাউরুটির দাম ৩২ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে সেই দাম বেড়ে হবে ৩৬ টাকা। একইভাবে হাফ পাউন্ড পাউরুটির দাম ২ টাকা বাড়বে। ১০০ গ্রাম প্লেন পাউরুটির দামও দেড় টাকা বেড়ে ১০ টাকা হতে পারে। বেকারি সংস্থাগুলির দাবি, গত এক মাসে একের পর এক কাঁচামালের দাম বেড়েছে। এক কুইন্টাল ময়দার দাম বেড়েছে প্রায় ৬০০ টাকা। একই পরিমাণ চিনির দাম বেড়েছে প্রায় ১০০০ টাকা। ভোজ্য তেলের ক্ষেত্রেও এক কুইন্টালে প্রায় ৮০০ টাকা বেশি খরচ হচ্ছে। তার উপর প্যাকেজিং সামগ্রীর দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ইতিমধ্যেই একাধিক বেকারি সংস্থা লোকসানের মুখে পড়েছে বলেও দাবি করা হয়েছে। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে পাউরুটির দাম বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।[TECHTARANGA-POST:11565]উল্লেখ্য, শেষবার ২০২৪ সালের ৩০ জানুয়ারি পাউরুটির দাম বাড়ানো হয়েছিল। সেই সময় যে দাম নির্ধারিত হয়েছিল, এতদিন সেই দামেই বিক্রি হচ্ছিল পাউরুটি। এবার নতুন করে দাম বাড়লে রোজকার খাবারের তালিকায় থাকা এই অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য সাধারণ মানুষকে বাড়তি টাকা গুনতে হবে।

কাঁচামালের চড়া দামে পাউরুটিতেও কোপ! এ মাসেই বাড়ছে দাম, নতুন রেট কত?