Hidden Stories (বাংলা)

গেরুয়া শিবিরে নাম লেখাতেই ভোটাধিকার খোয়ালেন রাঘব চাড্ডা? অভিযোগে ফুঁসছেন বিজেপি সাংসদ!

চণ্ডীগড়: আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতেই পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল সাংসদ রাঘব চাড্ডার নাম। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত নয়া তালিকায় মোহালির ভোটার রাঘবকে সরাসরি ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ ক্যাটাগরিতে ফেলে নাম ছেঁটে ফেলা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই সাংসদ; তাঁর স্পষ্ট অভিযোগ, দুর্নীতিগ্রস্ত আপ দল ছেড়ে বিজেপিতে আসায় শীর্ষ নেতৃত্বের চক্ষুশূল হয়েছেন তিনি এবং হিংসার বশবর্তী হয়ে পাঞ্জাব সরকারের আধিকারিকদের কাজে লাগিয়ে বদলা নিচ্ছে আপ প্রশাসন। অন্যদিকে কটাক্ষ ছুড়ে দিয়ে আপ নেতৃত্বের দাবি, রাঘব নিজের রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন বলেই ভোটার তালিকা থেকেও তাঁর অস্তিত্ব মুছে গিয়েছে।উল্লেখ্য, পাঞ্জাবে এসআইআর প্রক্রিয়ার জেরে প্রায় ২০.৬৬ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে কাটা পড়েছে, যার মধ্যেই পড়েছেন বিজেপি সাংসদও। তবে এটিকে সাধারণ প্রশাসনিক ভুল বলে মানতে একেবারেই নারাজ রাঘব চাড্ডা। তাঁর দাবি, ১৫ বছর যৌবনের ঘাম-রক্ত দিয়ে গড়ে তোলা আপ আজ আদর্শচ্যুত ও স্রেফ ব্যক্তিগত স্বার্থের দলে পরিণত হয়েছে বলেই তিনি আরও ৬ সাংসদকে সঙ্গে নিয়ে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। আর তার পর থেকেই তাঁর ও দলত্যাগী সাংসদদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণ শুরু করেছে আম আদমি পার্টির সরকার। ভোটার তালিকা থেকে নাম ছেঁটে ফেলার এই চরম পদক্ষেপে তাই ফের একবার আপ বনাম বিজেপির সংঘাত চরমে পৌঁছল।[TECHTARANGA-POST:12246]হিডেন স্টোরিজ নিউজ

গেরুয়া শিবিরে নাম লেখাতেই ভোটাধিকার খোয়ালেন রাঘব চাড্ডা? অভিযোগে ফুঁসছেন বিজেপি সাংসদ!