Hidden Stories (বাংলা)

১৫ বছরের শো থেকে আচমকা বিদায়, নেপথ্যে কী এমন ঘটল রচনার সঙ্গে?

টেলিভিশনের জনপ্রিয় নন-ফিকশন শো ‘দিদি নং ১’-এ বড় পরিবর্তন। দীর্ঘ প্রায় ১৫ বছরের যাত্রার পর এই শো থেকে সরে দাঁড়ালেন সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। চ্যানেলের তরফে ইতিমধ্যেই নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে নতুন মুখ স্বস্তিকা মুখোপাধ্যায়কে।শোয়ের এই আকস্মিক পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। নির্বাচনী প্রচার থেকে ব্যক্তিগত ব্যস্ততার মাঝেও এত বছর ধরে নিয়মিতভাবে শোয়ের সঙ্গে যুক্ত ছিলেন রচনা। শুধু শুটিং নয়, একাধিকবার তিনি এপিসোড ব্যাঙ্কিং করেও কাজ সামলেছেন। এমনকি জীবনের ব্যক্তিগত দুঃখ-যন্ত্রণার মাঝেও শোয়ের মঞ্চে উপস্থিত থেকেছেন তিনি। নতুন প্রোমো সামনে আসতেই স্পষ্ট হয়, ‘দিদি নং ১’-এর সঞ্চালকের দায়িত্ব এখন নতুন মুখের হাতে। আর এই পরিবর্তন ঘিরেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়।দুপুরেই নামল রাতের অন্ধকারতিনি দাবি করেছেন, শো থেকে তাঁকে সরানোর সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। তাঁর কথায়, পুরো বিষয়টি আচমকা ঘটেছে এবং তিনি তা মেনে নিতে পারছেন না। রচনা জানান, এত দীর্ঘ সম্পর্কের পর এইভাবে বিদায় জানানো উচিত ছিল না। রচনার অভিযোগ, চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে ‘অপেশাদার মানসিকতা’ প্রকাশ পেয়েছে। তাঁর দাবি, কন্ট্রাক্ট অনুযায়ী সাত দিনের নোটিসে পরিবর্তন আনা সম্ভব হলেও, এত দীর্ঘ যাত্রার পর তাঁকে আরও সম্মানের সঙ্গে বিষয়টি জানানো যেত।[TECHTARANGA-POST:10275]তিনি আরও বলেন, শো’টি তাঁর কাছে শুধুই একটি কাজ ছিল না, বরং এক ধরনের আবেগ ও পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠেছিল। সেই কারণে এই বিচ্ছেদ তাঁকে গভীরভাবে আঘাত করেছে। এদিকে নতুন সঞ্চালকের নাম ঘোষণা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। দর্শকদের একাংশ এই পরিবর্তনকে স্বাভাবিক বললেও, অনেকে রচনার দীর্ঘ অবদানকে স্মরণ করছেন। রচনা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তিনি আর কখনও ‘দিদি নং ১’-এর মঞ্চে ফিরবেন না। তাঁর ভাষায়, এই অধ্যায়ের সমাপ্তি এখানেই।

১৫ বছরের শো থেকে আচমকা বিদায়, নেপথ্যে কী এমন ঘটল রচনার সঙ্গে?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার