Hidden Stories (বাংলা)

বিজেপির টিকিটে পানিহাটি থেকে প্রার্থী হচ্ছেন 'তিলোত্তমার' মা? তৃণমূল হটাতে পদ্মেই ভরসা বিচারহারা বাবা-মায়ের!

পানিহাটি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের মুখে বাংলার রাজনীতিতে সবথেকে বড় চমক! আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনার বিচার চেয়ে লড়াই চালিয়ে যাওয়া 'তিলোত্তমা'র মা এবার সরাসরি রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন তিনি! সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন 'তিলোত্তমা'র মা।[TECHTARANGA-POST:7440]প্রতিবেদনে প্রকাশ, গত কয়েকদিন ধরেই 'তিলোত্তমা'র বাড়িতে বিজেপি নেতাদের আনাগোনা বাড়ছিল। সম্প্রতি বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এরপরই জল্পনা শুরু হয়। যদিও 'তিলোত্তমা'র মা জানিয়েছেন, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়ে বিজেপি নেতৃত্বকে ফোন করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য, "আমার মেয়ের বিচার নিয়ে কেউ যাতে রাজনীতি করতে বা এই ঘটনাকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার না করতে পারে, তাই আমি নিজেই প্রার্থী হতে চাই।"[TECHTARANGA-POST:7429]তিলোত্তমার বাবাও তাঁর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, বর্তমান তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে। তিনি বলেন, "যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরাই বিজেপি করছেন। আমরা বিশ্বাস করি, বিজেপি ক্ষমতায় এলে বাংলার নারী সুরক্ষা নিশ্চিত হবে।" তাঁদের দাবি, বিচার পাওয়ার লক্ষ্যেই এই রাজনৈতিক মঞ্চকে বেছে নিয়েছেন তাঁরা।'তিলোত্তমা'র মায়ের এই সিদ্ধান্ত জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, "তিলোত্তমার বিচার আমরা সবাই চাই। কিন্তু, নির্বাচনে দাঁড়িয়ে কোনও দলের হয়ে লড়াই করাটা বিচারের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে আমার সংশয় আছে। ভোট আর বিচার দুটোর সমীকরণ আলাদা।"বিজেপির দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় পানিহাটি কেন্দ্রটি ফাঁকা রাখা হয়েছিল। এখন পরিষ্কার, ওই হাই-ভোল্টেজ আসনেই তিলোত্তমার মাকে দাঁড় করানোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। আর জি কর কাণ্ডের আবেগ ও বিচার না পাওয়ার ক্ষোভকে হাতিয়ার করে পানিহাটিতে বিজেপি যে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, তা বলাই বাহুল্য।

বিজেপির টিকিটে পানিহাটি থেকে প্রার্থী হচ্ছেন 'তিলোত্তমার' মা? তৃণমূল হটাতে পদ্মেই ভরসা বিচারহারা বাবা-মায়ের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার