রাস্তার নাম পর্যালোচনায় বিশেষ কমিটি গঠন, পার্ক সার্কাসের নাম বদল ঘিরে বিতর্ক তুঙ্গে
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর রাজ্য জুড়ে একাধিক প্রশাসনিক ও নীতিগত পরিবর্তনের ঘোষণা করেছে নতুন সরকার। তারই ধারাবাহিকতায় এবার কলকাতার রাস্তা ও এলাকার নামকরণ নিয়েও বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।[TECHTARANGA-POST:10225]সম্প্রতি পার্ক সার্কাস এলাকার ‘সুরাবর্দি অ্যাভিনিউ’-এর নাম বদলে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’ করা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-এর তরফে। এই সিদ্ধান্ত ঘিরেই বিধানসভায় শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। বিধানসভায় আলোচনার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, কলকাতায় আর কোনো মুঘল, পাঠান বা ব্রিটিশ শাসকদের নামে রাস্তা বা জনবহুল এলাকার নাম রাখা হবে না। তিনি এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল সংশোধনের একটি পদক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করেন।[TECHTARANGA-POST:10228]অন্যদিকে, তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাম বদলের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবি, সুরাবর্দি অ্যাভিনিউ নামটি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী হুসেন শহীদ সুরাবর্দির নামে রাখা হয়নি, বরং ১৯৩২ সালে স্যার হাসান সুরাবর্দি বা তাঁর পরিবারের সদস্যদের সম্মানে নামকরণ করা হয়েছিল। এই যুক্তিকে কেন্দ্র করে বিধানসভায় তর্ক-বিতর্ক আরও তীব্র হয়।[TECHTARANGA-POST:10224] বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, শহরের নামকরণে বাঙালি সংস্কৃতি ও জাতীয় গৌরবকে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁর বক্তব্য, সিস্টার নিবেদিতার মতো ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছাড়া বিদেশি বা বিতর্কিত ঐতিহাসিক চরিত্রের নামে আর কোনো রাস্তা রাখা হবে না। তিনি আরও বলেন, সত্যিকারের দেশপ্রেমিক ব্যক্তিত্ব যেমন এপিজে আবদুল কালামের নাম থাকলে তা অবশ্যই সম্মানিত করা হবে।দলীয় কোন্দল আর সিআইডি-র তাড়া! এই সিদ্ধান্তের পাশাপাশি রাজ্য সরকার রাস্তা ও জনবহুল এলাকার পুরনো নাম পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন স্বামী প্রদীপানন্দ মহারাজ (কার্তিক মহারাজ)। সাধারণ মানুষও এই কমিটিতে নাম পরিবর্তন সংক্রান্ত মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন বলে জানানো হয়েছে।