দিল্লি: বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের পার্লামেন্টে।ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় দেওয়া এক লিখিত উত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা জানিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো ভারতের সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।[TECHTARANGA-POST:7267]সংবাদমাধ্যম প্রেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (পিটিআই)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে পবিত্রা মার্গারিটা বলেন, সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানসহ তাদের ওপর যেকোনো ধরনের হামলার ঘটনা ভারতের সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।তিনি আরও জানান, মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী উল্লিখিত সময়ে বাংলাদেশজুড়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের ঘটনা নথিভুক্ত হয়েছে।[TECHTARANGA-POST:7260]তবে এসব ঘটনার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়েও ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করেন তিনি।ভারতের পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপনের পর দুই দেশের সম্পর্ক ও আঞ্চলিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার