Rakhi Sawant: নিষেধাজ্ঞার আবহেই পাকিস্তানে রাখির বাজিমাত! হানিয়ার সঙ্গে কী কাণ্ড, কেন মিলল ‘লর্ড রাখি’ তকমা?
পুলওয়ামা কাণ্ডের পর থেকেই ভারতীয় বিনোদনের দুনিয়ায় পাকিস্তানি শিল্পীদের কাজ করা কার্যত বন্ধ। পালটা পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের নিয়ে কম বিতর্ক হয়নি। অথচ একসময় আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানের মতো শিল্পীদের গান ও কনসার্ট এদেশে বেশ জনপ্রিয় ছিল। অন্যদিকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক অভিনেতারাও বলিউডের মাধ্যমে ভারতেও যথেষ্ট পরিচিতি পেয়েছিলেন। কিন্তু গত কয়েক বছরে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে বিনোদন জগতেও।[TECHTARANGA-POST:12551]এই আবহেই আচমকা পাকিস্তানে চর্চার কেন্দ্রে রাখি সাওয়ান্ত। কিন্তু কেন? পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তাঁর অভিনব কোল্যাবের জন্য চর্চার শীর্ষে রয়েছেন তিনি। আর সেই কোল্যাবের জেরেই প্রতিবেশী দেশে কেউ তাঁকে বলছেন ‘লর্ড রাখি’। সম্প্রতি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন হানিয়া আমির। ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান ‘পাবলো’। গানটির কথা ও সুর নিজেই তৈরি করেছেন অভিনেত্রী। তবে গানটির শেষদিকে রয়েছে আরও একটি চমক, যা সম্ভবত অনেকেই ভাবতে পারেনি। [TECHTARANGA-POST:12549]গানের একেবারে শেষ অংশে শোনা যায় রাখি সাওয়ান্তের কণ্ঠ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই কোল্যাব নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হানিয়াকে উদ্দেশ্য করে বেশ উৎসাহব্যঞ্জক বার্তাও দিয়েছেন তিনি। রাখির কথায়, “হানিয়া, আমার সোনা, কোনও টেনশন নিও না। বুঝলে তো, একদম টেনশন করা যাবে না। আরে, তুমি তো অপ্সরা, তোমার মুখে এক স্বর্গীয় দ্যুতি রয়েছে। তোমার সৌন্দর্যে যারা ঈর্ষান্বিত, তারা তোমাকে নিয়ে কথা বলবেই। তুমি তো বাঘিনী, হানিয়া। বুঝলে? ভয় পাবে না। যে ভয় পায়, সে তো মৃতপ্রায়। ভয়কে জয় করো। তুমি এগিয়ে চলো।”