Hidden Stories (বাংলা)

Ranbir Kapoor: রাম-সীতার এমন মুহূর্ত দেখেছেন? গণেশ চতুর্থীতে রণবীর-সাইয়ের ঝলকে চর্চায় ‘রামায়ণ’, সঙ্গে বড় ঘোষণা

ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’। ছবি ঘিরে দর্শকের আগ্রহও তুঙ্গে। এছাড়াও একের পর এক প্রচার ঝলকে  ছবির নতুন নতুন দিক সামনে আসতেই বাড়ছে উত্তেজনা। এবার গণেশ চতুর্থীর শুভক্ষণকে বেছে নিয়ে ছবির নির্মাতারা সামনে আনলেন নতুন পোস্টার। একইসঙ্গে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত প্রথম গান ‘জয় জয় রাম’। [TECHTARANGA-POST:12573]নতুন পোস্টারে নজর কেড়েছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। রাম ও সীতার চরিত্রে তাঁদের একান্ত মুহূর্তে দেখা যাচ্ছে। দু’জনে নদীর ধারে পাশাপাশি বসে রয়েছেন। সীতার চুলে যত্ন করে ফুল সাজিয়ে দিচ্ছেন রাম। তবে পোস্টারেই থামেনি প্রচারের চমক। সিদ্ধিদাতার আগমনেই শুরু হল ‘রামায়ণ’-এর মিউজিক্যাল জার্নি। প্রকাশ পেল প্রথম গান ‘জয় জয় রাম’। গানটির সুর করেছেন এ আর রহমান, কথা লিখেছেন ড. কুমার বিশ্বাস। আর কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। [TECHTARANGA-POST:12577]গানটির দৃশ্যায়নেও উঠে এসেছে রাম-সীতার সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই গানে তাঁদের বিবাহ, পরবর্তী জীবনের নানা অধ্যায়ের ঝলক মিলেছে। রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল এবং রবি দুবে অভিনীত এই ছবি ইতিমধ্যেই ২০২৬-এর অন্যতম প্রতীক্ষিত সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। ‘রামায়ণ’ তৈরি হচ্ছে দু’টি পর্বে। দীপাবলিতে মুক্তি পাবে এর প্রথম পর্ব। তার আগেই এমন প্রচার ঘিরে দর্শকের কৌতূহল আরও বাড়ছে। 

Ranbir Kapoor: রাম-সীতার এমন মুহূর্ত দেখেছেন? গণেশ চতুর্থীতে রণবীর-সাইয়ের ঝলকে চর্চায় ‘রামায়ণ’, সঙ্গে বড় ঘোষণা