Hidden Stories (বাংলা)

রানীনগরে পুলিশের বড় সাফল্য: অটোতে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার

রানীনগর (মুর্শিদাবাদ): গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অতর্কিত অভিযানে বড়সড় সাফল্য মিলল মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়। যাত্রীবাহী অটোর আড়ালে ফেনসিডিল পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ বা ফেনসিডিল।বৃহস্পতিবার রাতে রানীনগর থানার ঝাউবাড়িয়া এলাকায় পুলিশ আগে থেকেই ওত পেতে বসেছিল। শেখপাড়া থেকে কাতলামারির দিকে যাওয়া একটি নির্দিষ্ট অটোকে লক্ষ্য করে পুলিশ তল্লাশি শুরু করে। সেই সময় ওই অটোতে থাকা এক যুবকের ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে ক্যারেট ভর্তি নিষিদ্ধ ফেনসিডিল।ওই যুবকের ব্যাগ থেকে মোট ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুবকের নাম বাপ্পা সেখ, বাড়ি পুরাতন ডিগ্রী এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের অন্ধকারে সাধারণ যাত্রীদের ভিড়ের সুযোগ নিয়ে পুলিশের নজর এড়াতে অটোর মাধ্যমে এই পাচারের পরিকল্পনা করা হয়েছিল।ধৃত বাপ্পা সেখকে আজ (শুক্রবার) লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাঁকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ফেনসিডিল কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে বড় কোনো চক্র সক্রিয় কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।হিডেন স্টোরিজ নিউজ

রানীনগরে পুলিশের বড় সাফল্য: অটোতে তল্লাশি চালিয়ে ব্যাগ ভর্তি ফেনসিডিলসহ গ্রেফতার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার