Ranu Mondal: রানুর জীবনে কি ফিরল সুখ? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন
রানু মণ্ডলের নাম শোনেননি এমন মানুষ কমই আছেন। একসময় স্টেশনে বসে গান গাইতেন। সেই গানই বদলে দিয়েছিল তাঁর জীবন। রাতারাতি ভাইরাল হয়ে স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে। হিমেশ রেশমিয়ার ছবিতে গান গাওয়ার সুযোগও এসেছিল। কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি। ফের নদিয়ার বাড়িতে ফিরে যান রানু মণ্ডল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর। এবার ফের চর্চায় তিনি। তবে এবার গান নয়, আলোচনার কেন্দ্রে রানুর নতুন ঠিকানা। [TECHTARANGA-POST:12501]সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে রানু মণ্ডলকে। পরনে চেনা নাইটি, এলোমেলো চুল। কিন্তু এবার নজর কেড়েছে ঝা চকচকে ঘরটি। । সদ্য রং করা ঝকঝকে দেওয়াল, একটি বিছানা, পাশে টেবিলের উপর টিভি সব মিলিয়ে আগের ছবির থেকে অনেকটাই আলাদা পরিবেশ। এই ঘরই নাকি এখন রানু মণ্ডলের নতুন ঠিকানা, এমনটাই দাবি করা হয়েছে। এমনকী, সকলের সাহায্যের টাকাতেই এই ঘর তৈরি হয়েছে বলেও ভিডিওতে ইঙ্গিত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। এটি রানু মণ্ডলের নতুন বাড়ি, নাকি পুরনো বাড়িকেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ফলে ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহলও বাড়ছে।[TECHTARANGA-POST:12497]ভিডিওতে অবশ্য নিজের চেনা মেজাজেই দেখা গিয়েছে রানুকে। সেখানে ‘দিদি তেরা দেভর দিওয়ানা’ গান গাইতেও শোনা যায় তাঁকে। সেই দৃশ্যও ইতিমধ্যেই নজর কেড়েছে নেটপাড়ার। রানু মণ্ডলের জীবনে এমন উত্থান-পতন সত্যিই নজিরবিহীন। লতা মঙ্গেশকরের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর মুম্বইয়ে পাড়ি দেন। সেখানে গিয়ে হিমেশ রেশমিয়ার ছবিতে গান গাওয়ার সুযোগ পান। একসময় তাঁকে নিয়ে প্রবল উন্মাদনা তৈরি হয়। কিন্তু সেই জনপ্রিয়তার আলো ধীরে ধীরে ফিকে হয়ে যায়। ভাইরাল হওয়ার সময়ে বহু কনটেন্ট ক্রিয়েটরও তাঁর কাছে ভিড় করেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ভিড়ও কমে যায়। ফের আর্থিক অনটনের মধ্যেই দিন কাটাতে শুরু করেন রানু।