Hidden Stories (বাংলা)

নব্বইয়ের সেই ‘রথ’ এবার বাংলার পথে: ভোট বৈতরণী পার হতে পুরোনো কৌশলেই আস্থা বিজেপির!

১৯৯০ সালে লালকৃষ্ণ আডবাণীর সেই ঐতিহাসিক ‘রাম রথযাত্রা’ ভারতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। কয়েক দশক পর, রামমন্দির আজ বাস্তব। কিন্তু বিজেপির সেই পুরনো ও পরীক্ষিত কৌশল আজও অমলিন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বাংলাতেও ‘রথযাত্রা’ ও ‘ব্রিগেড সমাবেশ’-এর মেগা প্ল্যান সাজাচ্ছে গেরুয়া শিবির।কী থাকছে বিজেপির ব্লু-প্রিন্টে?আগামী মার্চ মাসেই দক্ষিণবঙ্গের প্রায় ১৫০টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে বিজেপির এই রথযাত্রা। বিশেষত ২০১৯, ২০২১ এবং ২০২৪ সালে যেখানে বিজেপি ভালো ফল করেছিল, সেই এলাকাগুলোতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।রথযাত্রা শেষে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে পারে বিশাল জনসভা। পরীক্ষার মরসুম মিটলেই এই কর্মসূচিতে ঝাঁপাবে দল।ব্রিগেডের এই মেগা জনসভায় প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গেও একই ধাঁচে বড় সভার কথা ভাবছে শীর্ষ নেতৃত্ব।চলতি মাসের শেষে বিএসএফ-এর কর্মসূচিতে অমিত শাহর বাংলা সফরের কথা রয়েছে। তখনই চূড়ান্ত হতে পারে এই সাংগঠনিক রূপরেখা।মার্চের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। তাই প্রার্থী তালিকা তৈরিতে আর দেরি করতে চায় না পদ্ম শিবির।প্রতিটি আসনের জন্য ৩ জন করে বিকল্প প্রার্থীর নাম যাবে দিল্লিতে।চলতি মাসের মধ্যেই জেলা থেকে নাম সংগ্রহের কাজ শেষ করার লক্ষ্য।মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ শুরু করতে পারে হাইকমান্ড।বাংলার তপ্ত রাজনীতিতে গেরুয়া শিবিরের এই ‘রথ’ কি পারবে নবান্নের পথ প্রশস্ত করতে? নজর থাকবে সেদিকেই।হিডেন স্টোরিজ নিউজ

নব্বইয়ের সেই ‘রথ’ এবার বাংলার পথে: ভোট বৈতরণী পার হতে পুরোনো কৌশলেই আস্থা বিজেপির!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার