Chutney Recipe: চাটনিতে একঘেয়েমি কাটুক! চিনাবাদাম দিয়ে বানান ৫ রকম চাটনি, জমবে ভাত থেকে ইডলিও
চিনাবাদাম মানেই শুধু ভাজা খাওয়া কিংবা ডালের বড়ার সঙ্গে পরিবেশন, এমনটা কিন্তু নয়। রান্নাঘরের কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই চিনাবাদাম থেকে তৈরি করা যায় নানা স্বাদের চাটনি। গরম ভাত, রুটি কিংবা ইডলির সঙ্গে যেমন খেতে ভালো লাগে, তেমনই কিছু চাটনি মাছ-মাংসের কাবাবের সঙ্গেও দিব্যি মানিয়ে যায়। রইল এমনই ৫ ধরনের চিনাবাদামের চাটনির রেসিপি।[TECHTARANGA-POST:12551]অন্ধ্রপ্রদেশের পাল্লি পাচাড়িঅন্ধ্রপ্রদেশের জনপ্রিয় এই চাটনির জন্য লাগবে শুকনো খোলায় ভাজা চিনাবাদাম, শুকনো লঙ্কা, তেঁতুল, রসুন, কারিপাতা, নুন, তেল ও সর্ষে। প্রথমে চিনাবাদাম, শুকনো লঙ্কা, তেঁতুল, রসুন ও নুন একসঙ্গে মিক্সারে দিয়ে অল্প অল্প জল মিশিয়ে বেটে নিন। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে সর্ষে ফোড়ন দিন। তারপর কারিপাতা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সেই ফোড়ন চাটনির উপর ঢেলে দিন। ইডলি, ধোসা কিংবা ঘি-ভাতের সঙ্গে এই চাটনি বেশ জমবে।চিনাবাদাম-নারকেলের চাটনিচিনাবাদামের সঙ্গে নারকেল যোগ করলে চাটনির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এর জন্য লাগবে ভাজা চিনাবাদাম, কোরানো নারকেল, কাঁচা লঙ্কা, রসুন, তেঁতুল, নুন, সর্ষে, কারিপাতা ও তেল। প্রথমে চিনাবাদাম শুকনো কড়াইয়ে ভেজে নিন। এরপর চিনাবাদাম, নারকেল, কাঁচা লঙ্কা, রসুন, তেঁতুল ও নুন মিক্সারে দিয়ে অল্প জল দিয়ে বেটে নিন। এবার তেলে সর্ষে ফোড়ন দিয়ে কারিপাতা ভেজে সেই ফোড়ন চাটনির সঙ্গে মিশিয়ে দিন।টম্যাটো-চিনাবাদামের চাটনিএবার চিনাবাদামের সঙ্গে যোগ হবে টম্যাটোর টক-মিষ্টি স্বাদ। টুকরো করে কাটা পাকা টম্যাটো, শুকনো লঙ্কা, রসুন ও কাঁচা লঙ্কা সামান্য তেলে ভালো করে ভেজে নিন। টম্যাটো নরম হয়ে এলে আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা করুন। তারপর ভাজা চিনাবাদাম, ভাজা টম্যাটোর মিশ্রণ, তেঁতুল ও নুন একসঙ্গে মিক্সারে দিয়ে বেটে নিন। শেষে সর্ষে ও কারিপাতার ফোড়ন দিয়ে পরিবেশন করুন।পুদিনা-ধনেপাতা ও চিনাবাদামের চাটনিচাটনিতে একটু ঝাল স্বাদ চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ভাজা চিনাবাদামের সঙ্গে পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে, লেবুর রস ও নুন মিক্সারে দিয়ে অল্প জল মিশিয়ে মসৃণ করে নিন। এই সবুজ চাটনি শুধু ভাত বা রুটির সঙ্গেই নয়, মাছ-মাংসের কাবাব কিংবা অন্যান্য স্ন্যাকসের সঙ্গেও পরিবেশন করা যায়।[TECHTARANGA-POST:12546]চিনাবাদামের ফারালি চাটনিএই রেসিপিতে চাটনির সঙ্গে মিশবে সেদ্ধ আলু, তাই স্বাদ ও টেক্সচার দুটোই একটু আলাদা। ভাজা চিনাবাদাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, জিরে ও নুন একসঙ্গে বেটে নিন। অন্যদিকে সেদ্ধ আলু ভালো করে চটকে তার সঙ্গে চিনাবাদামের মিশ্রণটি মিশিয়ে নিন। এবার অল্প অল্প জল দিয়ে পছন্দমতো ঘনত্ব আনুন। সবশেষে লেবুর রস মিশিয়ে পরিবেশন করুন।