দাম্পত্য বাঁচায় পরকীয়া? অবাক করার মতো হলেও সামনে আসছে সম্পর্কের অন্য গল্প!
দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ মানেই যেন ভাঙনের ঘণ্টা। পরকীয়ার অভিযোগ উঠলেই প্রথমে চোখে পড়ে বিশ্বাসভঙ্গ, মান-অভিমান আর সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা। কিন্তু সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, গল্পটা এত সরল নয়। অনেক সময় দাম্পত্যে আগে থেকেই দূরত্ব তৈরি হলে, সেই জায়গাতেই তৃতীয় একটি সম্পর্কের সুযোগ তৈরি করে। তবে, এই নয় যে পরকীয়া কোনওভাবেই ইতিবাচক বা দাম্পত্য বাঁচানোর উপায়। বরং কখনও কখনও এমন সম্পর্ক মানুষকে নিজের দাম্পত্যের সমস্যাগুলির দিকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে।[TECHTARANGA-POST:12315]হারিয়ে যাওয়া আকর্ষণের কথাদীর্ঘদিনের সম্পর্কে অনেক সময় রুটিন, কাজের চাপ এবং দায়িত্বের ভিড়ে একে অপরকে নিয়ে আগের মতো আগ্রহ দেখানোর অভ্যাস কমে যায়। নতুন কারও প্রতি আকর্ষণ তৈরি হলে কেউ কেউ হঠাৎ বুঝতে পারেন, নিজের চেহারা, আচরণ কিংবা ব্যক্তিত্ব নিয়েও তাঁরা আবার সচেতন হচ্ছেন। সেই উপলব্ধি কখনও তাঁদের নিজের দাম্পত্যের দিকেও নতুন করে মন দিতে সাহায্য করতে পারে।প্রেম আর দায়িত্বের ফারাক দাম্পত্যের সঙ্গে জুড়ে থাকে সংসার, অর্থ, সন্তান, পরিবার এবং অসংখ্য দায়িত্ব। ফলে সম্পর্কের রোম্যান্টিক দিকটি অনেক সময় পিছনে চলে যায়। বাইরে কোনও সম্পর্ক তৈরি হলে কেউ কেউ টের পান, তাঁদের জীবনে আবেগ ও সঙ্গের প্রয়োজনীয়তাও রয়েছে। সেই উপলব্ধি পুরনো সম্পর্কের কিছু অপূর্ণতা সামনে আনতে পারে।সঙ্গীকে নতুন চোখে দেখার সুযোগনতুন কোনও মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলে তার ভালো-মন্দ দু’দিকই ধীরে ধীরে সামনে আসে। তখন বোঝা যায়, কোনও মানুষই নিখুঁত নয়। এই অভিজ্ঞতা কারও ক্ষেত্রে নিজের জীবনসঙ্গীকেও আরও বাস্তবভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে পারে।নিজের জন্য একটু ‘স্পেস’দাম্পত্যে অনেক সময় মানুষ নিজস্ব সময়, স্বাধীনতা বা মানসিক পরিসরের অভাব অনুভব করেন। অন্য কোনও সম্পর্ক সেই চাহিদাটাকে স্পষ্ট করে দিতে পারে। তখন বোঝা যেতে পারে, সমস্যাটা হয়তো শুধুই সঙ্গীকে নিয়ে নয়; নিজের ব্যক্তিগত পরিসরের প্রয়োজনও সেখানে গুরুত্বপূর্ণ।[TECHTARANGA-POST:12313]সবচেয়ে বড় উপলব্ধিকখনও তৃতীয় কোনও সম্পর্ক মানুষকে উল্টে বুঝিয়ে দিতে পারে, দীর্ঘদিনের সঙ্গী, পরিচিত জীবন এবং একসঙ্গে তৈরি করা সংসারের মূল্য ঠিক কতটা। সেই উপলব্ধি থেকে কেউ নিজের পুরনো সম্পর্কে ফের মন দেওয়ার সিদ্ধান্তও নিতে পারেন। শেষ পর্যন্ত পরকীয়া দাম্পত্য বাঁচানোর কোনও ‘দাওয়াই’ নয়। সংসার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন খোলামেলা কথা, পারস্পরিক সম্মতি, বিশ্বাস এবং দু’জনেরই সম্পর্কটিকে নতুন করে সময় দেওয়ার ইচ্ছা।