Hidden Stories (বাংলা)

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন বহু শ্রমিক, জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা

জম্মু: শুক্রবার এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল জম্মু ও কাশ্মীরের বানতালাব এলাকা। সেখানে একটি নির্মীয়মাণ ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে বড়সড় বিপর্যয় ঘটেছে। এই ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেক শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও সেনাবাহিনী।[TECHTARANGA-POST:8668]স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই শুক্রবারও ব্রিজের নির্মাণের কাজ চলছিল। হঠাৎ করেই ব্রিজের একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের নীচে এবং উপরে কর্মরত বহু শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। অনুমান করা হচ্ছে, অন্তত পাঁচ থেকে সাতজন শ্রমিক মাটির নীচে আটকে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক বুলডোজার নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।[TECHTARANGA-POST:8658]দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা। তিনি জানান, সেখানে একটি পুরনো ব্রিজ ছিল যার ভিত যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণেই ব্রিজটি সংস্কারের কাজ শুরু হয়। বিধায়কের প্রাথমিক অনুমান, ব্রিজের ভিত খোঁড়ার সময় কোনওভাবে ভারসাম্য নষ্ট হয়ে এই বিপর্যয় ঘটেছে। এছাড়াও, উপর দিয়ে গাড়ি যাতায়াতের সময় সৃষ্ট কম্পনও এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে তিনি দাবি করেছেন।[TECHTARANGA-POST:8654]আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের জন্য সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলাবাহিনী যৌথভাবে কাজ করছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে নজর রাখছেন।

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়লেন বহু শ্রমিক, জম্মুতে ভয়াবহ দুর্ঘটনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার