Hidden Stories (বাংলা)

পকেটে টান পড়বে আমজনতার? পেট্রল-ডিজ়েলের দাম নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন RBI গভর্নর

মুম্বই: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে জ্বালানি তেলের দাম বাড়ার ইঙ্গিত দিলেন ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা। মঙ্গলবার সুইৎজারল্যান্ডে আইএমএফ (IMF)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশে পেট্রল ও ডিজ়েলের দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।[TECHTARANGA-POST:9065]গভর্নর মালহোত্রার মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক কমিয়ে এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লোকসানের একটি অংশ নিজেরা বহন করে তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম যদি যুদ্ধের কারণে লাগাতার বাড়তে থাকে, তাহলে সরকার সেই বাড়তি খরচের চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপর চাপাতে বাধ্য হতে পারে।[TECHTARANGA-POST:9056]দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সুরক্ষিত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সাধারণ মানুষকে পেট্রল-ডিজেলের ব্যবহার কমানোর পাশাপাশি কিছুদিনের জন্য সোনা কেনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। এই লক্ষ্যেই ইতিমধ্যে সোনার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।[TECHTARANGA-POST:9054]সরকারি পরিসংখ্যান বলছে, এপ্রিল মাসে খুচরো মূল্যস্ফীতি বেড়ে ৩.৪৮ শতাংশ হয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে যদি জ্বালানির দাম বাড়ে, তবে এই হার আরও ঊর্ধ্বমুখী হতে পারে। সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এমন পরিস্থিতিতে শুধু মুদ্রানীতি দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, আর্থিক ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।[TECHTARANGA-POST:9044]রিজ়ার্ভ ব্যাঙ্ক চলতি অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৯ শতাংশ থাকার পূর্বাভাস দিলেও, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সেই হারে কোপ পড়তে পারে। বর্তমানে রেপো রেট ৫.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী ৫ জুন আরজিআই-এর পরবর্তী মুদ্রানীতি বৈঠক অনুষ্ঠিত হবে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সেদিন সুদের হার বা জ্বালানির দাম নিয়ন্ত্রণে নতুন কোনও পদক্ষেপ করা হয় কিনা, সেটাই এখন দেখার।

পকেটে টান পড়বে আমজনতার? পেট্রল-ডিজ়েলের দাম নিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন RBI গভর্নর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার