পড়ুয়াদের জন্য বড় স্বস্তি! গরমের ছুটি বাড়াল রাজ্য সরকার, ৩১ মে পর্যন্ত বন্ধ থাকছে স্কুল
তীব্র দাবদাহ থেকে পড়ুয়াদের স্বস্তি দিতে রাজ্যের সরকারি ও সরকার পোষিত সমস্ত স্কুলে গরমের ছুটি বৃদ্ধির বড়সড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার। [TECHTARANGA-POST:9078]মঙ্গলবার মুখ্যমন্ত্রী ও স্কুলশিক্ষা দফতরের সচিবের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর জানানো হয়েছে যে, পূর্বনির্ধারিত ১৮ মে-র পরিবর্তে আগামী ৩১ মে পর্যন্ত স্কুলগুলি বন্ধ থাকবে। গত ১১ মে থেকে শুরু হওয়া এই গ্রীষ্মকালীন অবকাশের সূচি পরিবর্তনের ফলে আগামী ১ জুন থেকে পুনরায় স্কুল খুলবে এবং স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে। মূলত ভ্যাপসা গরমের হাত থেকে ছাত্রছাত্রীদের রক্ষা করতেই দফতরের পক্ষ থেকে এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।