Hidden Stories (বাংলা)

স্কুলে কি ফের ফিরছে অনলাইন ক্লাস? বিশ্বজুড়ে জ্বালানি সংকট রুখতে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ আর বিশ্বজুড়ে আকাশছোঁয়া জ্বালানির দাম— এই দুই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় এবার দেশবাসীকে একজোট হওয়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গুজরাটের ভাদোদরায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি এক অভাবনীয় দাওয়াই বাতলেছেন। [TECHTARANGA-POST:9009]প্রধানমন্ত্রীর পরামর্শ, দেশের জ্বালানি ও সম্পদের ওপর চাপ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফের ‘অনলাইন ক্লাস’ চালুর কথা ভাবতে পারে। কোভিড অতিমারির সময় যে ভার্চুয়াল শিক্ষা মডেল দেশজুড়ে সফল হয়েছিল, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও আমদানির ওপর নির্ভরতা কমাতে সেই মডেলকেই আবার হাতিয়ার করার ইঙ্গিত দিলেন তিনি।[TECHTARANGA-POST:9010]প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বিদেশ থেকে বিপুল পরিমাণ জ্বালানি আমদানিতে ভারতের রাজকোষের ওপর প্রচণ্ড চাপ পড়ছে। এই পরিস্থিতি সামাল দিতে শুধু স্কুল নয়, সরকারি ও বেসরকারি প্রতিটি ক্ষেত্রেই ভার্চুয়াল মিটিং এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতিকে আরও গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। [TECHTARANGA-POST:9007]তাঁর মতে, প্রযুক্তির সঠিক ব্যবহার করে অপ্রয়োজনীয় যাতায়াত কমাতে পারলে দেশের লক্ষ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। তবে নতুন করে অনলাইন ক্লাসের এই ইঙ্গিত ঘিরে ইতিমধ্য়েই শুরু হয়েছে জোর জল্পনা। পড়াশোনার মান ও পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, এখন সেটাই দেখার। 

স্কুলে কি ফের ফিরছে অনলাইন ক্লাস? বিশ্বজুড়ে জ্বালানি সংকট রুখতে দেশবাসীকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার