Hidden Stories (বাংলা)

আকাশে ওটা কী? মমতার চপারের সামনে রহস্যময় ড্রোনের হানা! মালদহে ষড়যন্ত্রের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর?

ভোটের উত্তপ্ত আবহে এবার খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন! শনিবার মালদহের মালতিপুরে জনসভা সেরে গাজোল যাওয়ার পথে এক বেনজির পরিস্থিতির সম্মুখীন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হেলিকপ্টার ওড়ার ঠিক আগেই আকাশে দেখা গেল একটি রহস্যময় ড্রোন, যা ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল চাঞ্চল্য।[TECHTARANGA-POST:7817]মালতিপুরের সভা শেষ করে মুখ্যমন্ত্রী যখন চপারে ওঠার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই তাঁর নজরে আসে ড্রোনের গতিবিধি। নিয়ম অনুযায়ী, ভিভিআইপি সফরের সময় আকাশপথ সম্পূর্ণ পরিষ্কার থাকার কথা। সেখানে এই ড্রোনের উপস্থিতি নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় গলদ হিসেবেই দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বেগ নিয়ে ড্রোনটির গতিবিধি লক্ষ্য করেন স্বয়ং মুখ্যমন্ত্রী।[TECHTARANGA-POST:7804]এই ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার এই অভাবের পিছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কি না, সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন— "কারা এসব করছেন, তা নজরে রাখা দরকার। পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে।" এই ঘটনার পর গাজোলের পথে রওনা দিলেও মালদহের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এখন তোলপাড় চলছে।[TECHTARANGA-POST:7805]ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার যখন তুঙ্গে, তখন খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের হেলিকপ্টারের সামনে এই ড্রোনের ওড়া কোনো সাধারণ ঘটনা নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোন উদ্দেশ্যে এবং কাদের নির্দেশে এই ড্রোন ওড়ানো হয়েছিল, অবিলম্বে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।নির্বাচনী আবহে এই 'ড্রোন-রহস্য' কি নতুন কোনো রাজনৈতিক তরজা শুরু করবে? এখন সেটাই দেখার।

আকাশে ওটা কী? মমতার চপারের সামনে রহস্যময় ড্রোনের হানা! মালদহে ষড়যন্ত্রের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর?

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার