Hidden Stories (বাংলা)

‘ভাষণে পেট ভরবে না, রেশন মিলবে না!’ মোদীর রাত সাড়ে ৮টার বার্তার আগেই তোপ মমতার

কলকাতা: আজ রাতে ঘড়ির কাঁটায় রাত সাড়ে আটটা বাজলেই আবারও কি কোনও বড় ঘোষণা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? নোট বাতিল বা লকডাউনের সেই পুরনো স্মৃতি উস্কে দেশজুড়ে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর ভাষণের কয়েক ঘণ্টা আগেই তৃণমূল সুপ্রিমোর সাফ কথা - “মোদীর ভাষণ মানেই জুমলা, ওই কথা শুনে কারও রেশন জুটবে না।”[TECHTARANGA-POST:8138]শনিবার নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ শানান কেন্দ্রকে। শুক্রবারই সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, “বলেছিলাম পতন হবে। গতকাল থেকেই পতন শুরু হয়ে গিয়েছে। কাল (সংসদ) মুখে ঝামা ঘষে দিয়েছে। এবার বাংলার মানুষ ঝামা ঘষে দিন।” তাঁর দাবি, মহিলা সংরক্ষণ নিয়ে বিজেপি আসলে রাজনীতি করছে। তাদের কোনও সদিচ্ছাই নেই এই বিষয়ে।[TECHTARANGA-POST:8131]আজ রাত সাড়ে আটটায় প্রধানমন্ত্রী কী বলবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে একাধিক জল্পনা চলছে। কেউ বলছেন মহিলা সংরক্ষণ নিয়ে কোনও অর্ডিন্যান্স আসতে পারে, আবার কেউ মনে করছেন পশ্চিম এশিয়ার যুদ্ধ ও জ্বালানি সঙ্কট নিয়ে বড় কোনও ঘোষণা থাকতে পারে। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, প্রধানমন্ত্রীর এই ধরনের ভাষণ আদতে মানুষকে বিভ্রান্ত করার কৌশলমাত্র। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে মনে করিয়ে দিয়েছেন, অতীতে এভাবেই রাতারাতি সিদ্ধান্ত নিয়ে আমজনতাকে বিপদে ফেলা হয়েছিল।[TECHTARANGA-POST:8120]বাংলার বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে মোদীর ‘জাতির উদ্দেশে ভাষণ’ এবং মমতার ‘আগাম তোপ’ - দুই শিবিরের লড়াই-ই এখন তুঙ্গে। একদিকে প্রধানমন্ত্রী যখন বড় কোনও ‘মাস্টারস্ট্রোক’-এর প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করা হচ্ছে, অন্যদিকে মমতা সেই বার্তাকে ‘জুমলা’ বলে উড়িয়ে দিয়ে মানুষের মৌলিক অধিকার ও রেশনের ইস্যুকে সামনে আনছেন।[TECHTARANGA-POST:8121]আজ রাত সাড়ে আটটায় মোদী কী বলেন এবং তার জবাবে তৃণমূলের রণকৌশল কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

‘ভাষণে পেট ভরবে না, রেশন মিলবে না!’ মোদীর রাত সাড়ে ৮টার বার্তার আগেই তোপ মমতার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার