Hidden Stories (বাংলা)

গন্তব্য যখন নিজের খোঁজে: সোলো ট্রাভেলের নতুন ছক

একটা সময় ছিলো যখন বাঙালির কাছে ঘুরতে যাওয়ার  অর্থ ছিলো পরিবারের সঙ্গে  নিরিবিলি পরিবেশে সময় কাটানো। কিন্তু ভাবুন তো, কোনো বন্ধু নেই, পরিবার নেই, শুধু আপনি আর আপনার গন্তব্য। শুনতে মজা লাগছে, তাই না? কিন্তু এটাই এখন অনেকের জন্য নতুন ট্রেন্ড - সোলো ট্রাভেল। একা ভ্রমণ, নিজের সঙ্গে সময় কাটানো, নিজের গল্প গড়ে তোলা— সবাই দিন দিন এই অভিজ্ঞতার দিকে আকৃষ্ট হচ্ছেন। কিন্তু কেন একা ভ্রমণ এত জনপ্রিয়? কারণ এটাই একমাত্র নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ। একা থাকলে নিজের শক্তি আর দুর্বলতা দুটোই বোঝা যায়। সমস্যার মুখোমুখি হওয়া , বেরোনোর পথ খোঁজা, পরিকল্পনা করা—সবই নিজ হাতে। নিজের সঙ্গে একা সময় কাটানো মানেই নিজের সঙ্গে বন্ধুত্ব করা। [TECHTARANGA-POST:6593]এ যেন পুরো স্বাধীনতা আপনার হাতের মুঠোয়। খেতে কোথায় যাবেন, ঘুরতে কখন যাবেন—সবই আপনার ইচ্ছা মতো। আর কাউকে মানিয়ে চলার ঝামেলা নেই। নিজের মতো করে জীবন কাটানোর আনন্দই অনেককে একা ভ্রমণের দিকে টানে। এছাড়াও সোলো ট্রিপের কিছু উল্লেখযোগ্য দিকও রয়েছে। যেমন, মানসিক চাপ থেকে মুক্তি। শহরের কোলাহল, কাজের চাপ, জীবনের স্ট্রেস—সব কিছু থেকে দূরে, শুধু আপনি আর প্রকৃতি। মনের ভেতর শান্তি, মনটা এক লহমায় রিফ্রেশ, এটাই একা ভ্রমণের আসল মজা। সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রভাব তো রয়েছেই। ইনস্টাগ্রাম, ইউটিউব বা ব্লগে সোলো ট্রাভেলের ছবি আর গল্প সবাইকে অনুপ্রাণিত করছে। প্রকৃতির স্নিগ্ধতা আর নতুন অভিজ্ঞতা—সব কিছু যেন হাতের মুঠোয়। অন্যদিকে, স্বাধীনচেতা নারীদের জন্য সোলো ট্রাভেল একপ্রকার উন্মুক্ত আকাশের মতো। নারীরা একা ভ্রমণে বেরোচ্ছেন। নিরাপত্তা, সচেতনতা আর আত্মবিশ্বাস মিলিয়ে একা ভ্রমণ হয়ে উঠছে স্বাধীনতার নতুন চিহ্ন।

গন্তব্য যখন নিজের খোঁজে: সোলো ট্রাভেলের নতুন ছক

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার