টিকিট পাওয়া নিয়ে জল্পনার মাঝেই লাভলীর ‘শক্তি প্রদর্শন’! সোনারপুরে বিশাল বাইক র্যালি বিধায়কের
নিজস্ব প্রতিনিধি: ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই তপ্ত সোনারপুরের রাজনৈতিক ময়দান। একদিকে প্রার্থী তালিকায় নিজের নাম থাকা নিয়ে যখন দলের অন্দরেই দড়ি টানাটানি চলছে, ঠিক তখনই বিশাল বাইক র্যালি করে মাঠ কামড়ে পড়ে থাকার বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র। রবিবার এলাকার হাজার হাজার কর্মী-সমর্থকদের নিয়ে এই ব়্যালি মাধ্যমে লাভলী বুঝিয়ে দিলেন, লড়াইয়ের ময়দানে তিনি কতটা অপ্রতিরোধ্য।[TECHTARANGA-POST:7316]রাজনৈতিক মহলে গুঞ্জন, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লাভলী মৈত্রকে ফের টিকিট দেওয়া নিয়ে দলেরই একটি অংশ বিরোধিতা করছে। এই পরিস্থিতিতে বসে না থেকে সরাসরি ময়দানে নেমে পড়লেন বিধায়ক। রবিবার লাঙ্গলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই সুবিশাল বাইক র্যালি। এরপর হরিনাভি, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়ারা এবং তেমাথা হয়ে র্যালিটি শেষ হয় মাকড়মপুরে। রাস্তার দু’পাশে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।[TECHTARANGA-POST:7318]টিকিট পাওয়া নিয়ে ওঠা প্রশ্নকে সরাসরি আমল না দিলেও লাভলী মৈত্র জানান, আগামী নির্বাচনের জন্য তাঁরা পুরোপুরি প্রস্তুত। সংগঠনকে আরও মজবুত করতেই এই কর্মসূচির আয়োজন। প্রার্থী পদ নিয়ে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, "দল যাঁকেই প্রার্থী করুক না কেন, তিনিই জয়ী হবেন। আমরা সংগঠনকে শক্তিশালী করতে একজোট হয়ে কাজ করছি।"[TECHTARANGA-POST:7303]রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিরোধীদের পাশাপাশি নিজের দলের বিরুদ্ধ গোষ্ঠীকেও এই ভিড় দেখিয়ে কড়া বার্তা দিলেন লাভলী। এখন দেখার, তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকায় সোনারপুর দক্ষিণের বাজি হিসেবে কার নাম উঠে আসে।