Hidden Stories (বাংলা)

ভোট ঘোষণার আগেই বঙ্গে আসছে ২৪০ কোম্পানি বাহিনী! রবিবারই ঢোকা শুরু, জেনে নিন কোথায় কত মোতায়েন

কলকাতা: নির্বাচনের ঢাকে কাঠি পড়ার আগেই বাংলায় শুরু হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঠিক পরের দিনই অর্থাৎ রবিবার রাজ্যে এসে পৌঁছাবে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আশঙ্কায় আগেভাগেই কোমর বাঁধছে কমিশন। ইতিমিধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে কোথায় কত বাহিনী মোতায়েন হবে তার পূর্ণাঙ্গ তালিকা।কমিশনের তালিকা অনুযায়ী, প্রথম দফায় সর্বাধিক ১৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। এরপরেই স্পর্শকাতরতার নিরিখে গুরুত্ব দেওয়া হয়েছে কলকাতা ও মালদাকে। এই দুই জায়গাতেই ১২ কোম্পানি করে বাহিনী নামানো হচ্ছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে দ্রুত রুট মার্চ শুরুর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।জেলা ভিত্তিক মোতায়েন তালিকা:উত্তরবঙ্গ: কোচবিহারে ৯ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি, জলপাইগুড়িতে ৭ কোম্পানি, দার্জিলিং ও রায়গঞ্জে ৬ কোম্পানি এছাড়া শিলিগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে যথাক্রমে ৩ ও ৫ কোম্পানি।মুর্শিদাবাদ ও নদীয়া: মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ৮ কোম্পানি করে এবং কৃষ্ণনগর ও রানাঘাটে ৬ কোম্পানি করে বাহিনী থাকছে।কলকাতা ও শহরতলি: বারাকপুরে ৯ কোম্পানি, চন্দননগর ও হাওড়া রুরালে ৮ কোম্পানি করে। বসিরহাট ও এডিপিসি-তে ৭ কোম্পানি। বারাসাত, ডায়মন্ড হারবার ও বিধাননগরে ৪ থেকে ৬ কোম্পানি।দক্ষিণবঙ্গ: পূর্ব বর্ধমানে ৮ কোম্পানি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও হাওড়ায় ৭ কোম্পানি করে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বারুইপুরে ৫ কোম্পানি এবং সুন্দরবন ও বনগাঁয় ৪ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে।দুই দফায় আসবে ৪৮০ কোম্পানি বাহিনীস্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে থাকবে:১১০ কোম্পানি CRPF৫৫ কোম্পানি BSF২১ কোম্পানি CISF২৭ কোম্পানি ITBP২৭ কোম্পানি SSBবাকি ২৪০ কোম্পানি আধাসেনা রাজ্যে পা রাখবে আগামী ১০ মার্চ। দ্বিতীয় দফায় আসবে ১২০ কোম্পানি CRPF, ৬৫ কোম্পানি BSF এবং অন্যান্য বাহিনীর জওয়ানরা। মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন, বাহিনী আসার পর তাদের বসিয়ে রাখা যাবে না, এরিয়া ডমিনেশনের কাজে তৎক্ষণাৎ ব্যবহার করতে হবে। মার্চ মাসের মাঝামাঝি সময়েই রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ভোট ঘোষণার আগেই বঙ্গে আসছে ২৪০ কোম্পানি বাহিনী! রবিবারই ঢোকা শুরু, জেনে নিন কোথায় কত মোতায়েন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার