Hidden Stories (বাংলা)

মাঝরাতে রণক্ষেত্র বিধাননগর কলেজ! স্ট্রংরুম পাহারা দিতে গিয়ে হাতাহাতি তৃণমূল-বিজেপির, পরিস্থিতি সামলাতে নামল র‌্যাফ

বিধাননগর: ৪ মে, ২০২৬: ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে ফের রণক্ষেত্রের চেহারা নিল বিধাননগর কলেজ চত্বর। শনিবার মাঝরাতে ইভিএম পাহারা দেওয়াকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল তৃণমূল ও বিজেপি। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, তা নিয়ন্ত্রণে আনতে বিধাননগর পুলিশকে লাঠিচার্জ করতে হয়। নামানো হয় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় জওয়ান এবং র‌্যাফ। [TECHTARANGA-POST:8657]রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটা এই নজিরবিহীন অশান্তিতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এই সরকারি কলেজেই বিধাননগর এবং রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রাখা রয়েছে। দু’দলের কর্মী-সমর্থকরাই সেখানে পাহারায় ছিলেন, কিন্তু সামান্য বচসা থেকেই শুরু হয় ইটবৃষ্টি ও হাতাহাতি।[TECHTARANGA-POST:8700]খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজারহাট-নিউটাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তিনি উত্তেজিত কর্মীদের শান্ত করার চেষ্টা করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এজেন্টদের রাত জেগে স্ট্রংরুম পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যার জেরে গত কয়েকদিন ধরেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বা সাখাওয়াত মেমোরিয়ালের মতো এলাকাগুলিতে শাসক-বিরোধী দড়ি টানাটানি চলছে। তবে বিধাননগর কলেজের এই ঘটনা সাম্প্রতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল। মাঝরাতের এই হাঙ্গামা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে দুই পক্ষই। গণনার ঠিক আগের মুহূর্তে এমন সংঘাত প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।

মাঝরাতে রণক্ষেত্র বিধাননগর কলেজ! স্ট্রংরুম পাহারা দিতে গিয়ে হাতাহাতি তৃণমূল-বিজেপির, পরিস্থিতি সামলাতে নামল র‌্যাফ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার