Hidden Stories (বাংলা)

Sabyasachi Chowdhury: সব্যসাচীর ‘বামা’ কি এবার ছাপ ফেলবে বড়পর্দাতেও? ‘সাধক বামাক্ষ্যাপা’য় থাকছে নতুন কী চমক?

তারাপীঠের সাধক বামাক্ষ্যাপাকে ঘিরে বাঙালির আগ্রহ নতুন নয়। এবার তাঁর জীবন, সাধনা ও রহস্যময় অধ্যায়কে বড়পর্দায় তুলে ধরতে তৈরি হচ্ছে নতুন বাংলা ছবি। পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিতে ফের বামার চরিত্রে দেখা যাবে সব্যসাচী চৌধুরীকে। কালীপুজোর আবহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি। [TECHTARANGA-POST:12540]এসভিএফ এবং হইচইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ‘গল্পের পার্বণ ১৪৩২’-এ মোট ২৬টি মেগা প্রজেক্টের ঘোষণা করা হয়েছিল। সেই তালিকায় ‘সাধক বামাক্ষ্যাপা’র নামও ছিল। এবার কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। সেখানে ধরা পড়েছে ছবির আধ্যাত্মিক আবহ। লাল পোশাকে, হাতে মাটির পাত্র নিয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সব্যসাচী। পাশে শুয়ে রয়েছে কালো কুকুর। পিছনে তারাপীঠ মন্দিরের আবহ, প্রদীপের আলো এবং তারই মধ্যে মা তারার উপস্থিতি। এই ছবিতে মা তারার চরিত্রে অভিনয় করছেন পায়েল দে। ফলে মা তারার চরিত্র নিয়েও থাকছে নতুনত্ব। এর আগে ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে নবনীতা দাসকে এই চরিত্রে দেখা গিয়েছিল।[TECHTARANGA-POST:12538]তবে বামাক্ষ্যাপার চরিত্রের সঙ্গে সব্যসাচীর সম্পর্কটা দর্শকের কাছে একেবারেই ভিন্ন। ছোটপর্দায় ‘বামা’ হয়ে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন, তার রেশ এখনও রয়েছে। অভিনেতা নিজেও একাধিকবার জানিয়েছেন, বামাক্ষ্যাপার পোশাক পরলেই তাঁর মধ্যে অন্যরকম অনুভূতি তৈরি হত। এরপর ‘রামপ্রসাদ’ চরিত্রেও দেখা গিয়েছে সব্যসাচীকে। কিন্তু বামাক্ষ্যাপা হিসেবে তাঁর জনপ্রিয়তা যে অন্য মাত্রার, তা দর্শকের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। 

Sabyasachi Chowdhury: সব্যসাচীর ‘বামা’ কি এবার ছাপ ফেলবে বড়পর্দাতেও? ‘সাধক বামাক্ষ্যাপা’য় থাকছে নতুন কী চমক?