Hidden Stories (বাংলা)

আদালতের নির্দেশে অভিযানে গিয়ে চরম হেনস্থা: সিউড়িতে পুলিশকেই ঘরে বন্দি করল অভিযুক্তের পরিবার!

সিউড়ি: আদালতের নির্দেশে অপরাধীকে ধরতে গিয়ে খোদ পুলিশকেই হতে হলো বন্দি! বীরভূমের সিউড়িতে এক অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে তার পরিবারের হাতে পুলিশ কর্মীদের আটকে পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে সিউড়ি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সিউড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাতিম শাহর বিরুদ্ধে একটি পুরনো মামলা ছিল। সেই মামলায় আদালতের নির্দেশ মেনে গতকাল সন্ধ্যায় সিউড়ি থানার একটি দল অভিযুক্তের বাড়িতে হানা দেয়। পুলিশ বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি শুরু করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযুক্ত হাতিম শাহর খোঁজে পুলিশ কর্মীরা যখন বাড়ির দোতলায় ওঠেন, তখনই পরিবারের অন্যান্য সদস্যরা অতর্কিতে আক্রমণাত্মক হয়ে ওঠে। অভিযোগ, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্তের পরিবারের লোকেরা পুলিশ কর্মীদের ঘরের ভেতর ঠেলে দিয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীদের এভাবে বন্দি করে রাখার ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।থানার অফিসারদের আটকে রাখার খবর পাওয়ামাত্রই সিউড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় যুদ্ধকালীন তৎপরতায় পুলিশ গিয়ে অবরুদ্ধ সহকর্মীদের উদ্ধার করে। আইন অমান্য করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে পুলিশ ঘটনাস্থল থেকেই পরিবারের সদস্যসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে, ধৃত ৬ জনই হাতিম শাহর পরিবারের সদস্য বা নিকটাত্মীয়। আজই ধৃতদের সিউড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশকে বন্দি করার পেছনে আর কার কার উস্কানি ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত জারি রেখেছে।এই ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি ৩ নম্বর ওয়ার্ডে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের সম্মান ও নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দানা বেঁধেছে প্রশ্ন।

আদালতের নির্দেশে অভিযানে গিয়ে চরম হেনস্থা: সিউড়িতে পুলিশকেই ঘরে বন্দি করল অভিযুক্তের পরিবার!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার