Hidden Stories (বাংলা)

দিল্লিতে হাসিনার 'প্রত্যাবর্তন' হুঙ্কার, ঘণ্টাখানেকের মধ্যেই আগুনে জ্বলল শাকিবের পৈতৃক ভিটেতে!

ঢাকা: দীর্ঘ দুই বছর ভারতে আশ্রয়ে থাকার পর দেশত্যাগের বর্ষপূর্তির দিনে সরাসরি বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। আর এই বিস্ফোরক ঘোষণার আবহেই রোষের মুখে পড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন সংসদ সদস্য শাকিব আল হাসান। দিল্লিতে হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মাগুরা টাউনের কেশাম্বর এলাকায় শাকিবের পৈতৃক বাড়িতে চালানো হলো ভয়াবহ পেট্রল বোমা হামলা।স্থানীয় সময় বুধবার রাত পৌনে ৯টা নাগাদ হামলাকারীরা শাকিবের বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছোড়ে এবং আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। শুধু বোমাবাজিই নয়, লাগাতার ইট-পাথর ছুড়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পৈতৃক ভিটের দরজা-জানালা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই তাণ্ডবের চিত্র।এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগ দাবি করেছে, শেখ হাসিনার বক্তব্য সম্প্রচারে বাধা দিতে বিএনপি, জামায়াত ও এনসিপি সংবাদমাধ্যমগুলিকে হুমকি দিয়েছিল। তার পরপরই শাকিবের বাড়িতে এই হামলা প্রমাণ করে নেতাকর্মীদের ওপর কীভাবে অত্যাচার চালানো হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাড়িটির নিরাপত্তা জোরদার করেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও কারা এই হামলার নেপথ্যে, তা খতিয়ে দেখা হচ্ছে। ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফিরতে না পারা এবং খুনের মামলার মুখে পড়া ক্রিকেটার শাকিবের জন্য এটি এক নতুন চরম আঘাত।হিডেন স্টোরিজ নিউজ

দিল্লিতে হাসিনার 'প্রত্যাবর্তন' হুঙ্কার, ঘণ্টাখানেকের মধ্যেই আগুনে জ্বলল শাকিবের পৈতৃক ভিটেতে!