Hidden Stories (বাংলা)

যাদবপুরের পর মেদিনীপুরেও সংঘর্ষ! ‘এবিভিপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত’, বিস্ফোরক মন্তব্য শমীকের

কলকাতাঃ এসএফআই-এবিভিপি সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই উত্তেজনার আঁচ পড়েছে মেদিনীপুর কলেজেও। শুক্রবার ক্যাম্পাসের মধ্যেই দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এর মধ্যেই যাদবপুরে নন্দলাল বসুর তৈরি প্রতীক ভাঙার ঘটনাকে ‘পরিকল্পিত চক্রান্ত’ বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।[TECHTARANGA-POST:11858]শমীকের বক্তব্য, এবিভিপি সরাসরি বিজেপির ছাত্র সংগঠন নয়। এটি একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। তাঁর মতে, সংগঠনের আদর্শের সঙ্গে নন্দলাল বসুর তৈরি প্রতীক ভাঙচুরের মতো ঘটনা কোনওভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলেই মনে করেন তিনি। যাদবপুরের অশান্তির সময় বিজেপির এক বিধায়কের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কোনও সমস্যা তৈরি হলে গেটের বাইরে বা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় একজন জনপ্রতিনিধির উপস্থিত থাকা তাঁর অধিকার এবং দায়িত্বের মধ্যেই পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজন হলে রাজ্যের যে কোনও প্রান্তে জনপ্রতিনিধিরা যেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।[TECHTARANGA-POST:11857]এদিকে, যাদবপুর-মেদিনীপুরের ক্যাম্পাস অশান্তির পাশাপাশি জাতীয় শিক্ষানীতি নিয়েও বিরোধীদের নিশানা করেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর দাবি, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির এখন মূল কাজই হয়ে দাঁড়িয়েছে প্রতিটি বিষয়ে বিরোধিতা করা। বাংলাতেও জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে বলে সাফ জানান তিনি।

যাদবপুরের পর মেদিনীপুরেও সংঘর্ষ! ‘এবিভিপির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত’, বিস্ফোরক মন্তব্য শমীকের