Kiara Advani: সাদা মোজার ছবিতে ফের রহস্য, কিয়ারা-সিদ্ধার্থের সংসারে কি আসছে দ্বিতীয় সন্তান?
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের সুখবর। দ্বিতীয় বার বাবা-মা হতে চলেছেন তারকা দম্পতি। বুধবার সকালে সমাজমাধ্যমে একটি বিশেষ ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন তাঁরা। আর সেই ঘোষণাতেও ফিরে এসেছে তাঁদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা সেই পরিচিত সাদা মোজা।
ছবিতে দেখা যাচ্ছে, কিয়ারা ও সিদ্ধার্থের হাতের উপর রাখা রয়েছে এক জোড়া ছোট্ট সাদা মোজা। তার উপরেই রাখা প্রথম সন্তানের ছোট্ট হাত। ছবির সঙ্গে দম্পতি লিখেছেন,“আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে।” খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। করীনা কপূর খান থেকে করণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানী ইন্ডাস্ট্রির একাধিক তারকা কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানিয়েছেন।[TECHTARANGA-POST:13392]দ্বিতীয় বার বাবা-মা হওয়ার খবর জানানোর ক্ষেত্রেও প্রথম সন্তানের সময়কার ভাবনাই ফিরিয়ে এনেছেন তাঁরা। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম বার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। সেই বছর ১৬ জুলাই তাঁরা জানান, তাঁদের সংসারে এসেছে কন্যাসন্তান। এর কয়েক মাস পর মেয়ের প্রথম ঝলকও বিশেষ ভাবে প্রকাশ করেছিলেন তাঁরা। গত বছর নভেম্বরে সাদা মোজা পরা খুদে একজোড়া পায়ের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন তারকা দম্পতি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি গত দু’বছর কিয়ারার অভিনয় জীবনেও এসেছে নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। ২০২৫ সালে মা হওয়ার পাশাপাশি তাঁর ‘গেম চেঞ্জার’ এবং ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছিল। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’, যা দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।