Sohini Sarkar: জুনিয়রের নাম ঠিক করে ফেলেছেন শোভন? এমন কী নাম ভেবেছেন হবু বাবা, যা শুনে অবাক সোহিনীও?
খুব দ্রুতই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। কিন্তু কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি। তিনি এখন নতুন ছবি ‘বেগুনি রঙের আলো’-র প্রচার নিয়ে ব্যস্ত। হাসিমুখে ছবির প্রচারে হাজির হয়ে ভাগ করে নিচ্ছেন অন্তঃসত্ত্বাকালীন নানা অভিজ্ঞতাও।[TECHTARANGA-POST:12527]সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়েও স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। বেলুড়ের শ্বশুরবাড়িতে সাধভক্ষণের আয়োজন থেকে শুরু করে বেবি বাম্প নিয়ে শোভনের আদুরে মুহূর্ত, সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতির নানা মুহূর্ত নজর কেড়েছে। এবার হবু সন্তানের নাম নিয়েও মুখ খুললেন সোহিনী। ‘বেগুনি রঙের আলো’-র প্রচারে এসে সোহিনী জানান, শোভন নাকি তাঁদের সন্তানকে এখন থেকেই একটি বিশেষ নামে ডাকতে শুরু করেছেন। নামটি শুনে প্রথমে অবাক হয়েছিলেন অভিনেত্রী নিজেও। কী সেই নাম? ‘টুল’! আসলে এর পিছনেও রয়েছে শোভনের নিজস্ব যুক্তি। তাঁর মতে, টুলের সাহায্যে যেমন উঁচুতে ওঠা যায়, তেমনই তাঁদের সন্তানও জীবনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। শোভনের এই ভাবনায় মিষ্টি একটা অর্থ খুঁজে পেয়েছেন সোহিনীও।[TECHTARANGA-POST:12535]তবে হবু মায়ের যুক্তিও কম মজার নয়। সোহিনীর পালটা প্রশ্ন, যদি এই যুক্তিই হয়, তা হলে সন্তানের নাম ‘মই’ বা ‘সিঁড়ি’ও তো হতে পারে! সোহিনীর কথা শুনে হেসে ওঠেন উপস্থিত সকলেই। পরিচালক মানসী সিনহাও মজা করে বলেন, “এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়!” সোহিনীও সেখানেই থামেননি। রসিকতা করে জানান, সন্তান মেয়ে হলে হয়তো তার নাম হয়ে যেতে পারে ‘টুলি’। হবু বাবা-মায়ের এই মজার নামের আলোচনা বেশ নজর কেড়েছে।