Hidden Stories (বাংলা)

মাধ্যমিকের চাপেই কি চরম সিদ্ধান্ত? তপসিয়ায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শহর কলকাতার তপসিয়া এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই নাবালিকা অবসাদে আত্মঘাতী হয়েছে। সূত্রের খবর, ওই ছাত্রী চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পরিবারের দাবি, অন্যান্য বিষয়ের পরীক্ষা মোটামুটি ভালো হলেও অঙ্ক পরীক্ষা ভালো না হওয়ায় সে নাকি মানসিক চাপে ভুগছিল। গত বৃহস্পতিবার রাতে দীর্ঘ সময় ধরে তার কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখা যায়, ওড়না দিয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে ছাত্রীর দেহ। তড়িঘড়ি তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রী তপসিয়া থানার অন্তর্গত মহেন্দ্র রায় লেনের একটি আবাসনের বহুতলে থাকত। ঘটনার দিন বাড়িতে ছিলেন তার বাবা, মা, বোন ও ঠাকুমা। তবে, দিনের একটি সময় বাবা-মা বাইরে গিয়েছিলেন। ওই সময়েই ছাত্রী পাশের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। দুঃখজনকভাবে, সেই সময় বোন বা ঠাকুমা তাকে ডাকাডাকি করেননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ঘটনার খবর পেয়ে তপসিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

মাধ্যমিকের চাপেই কি চরম সিদ্ধান্ত? তপসিয়ায় উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার