Shahrukh Khan: স্ত্রী-মেয়ে পাশে, তবু কার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ? ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্ন নেটপাড়ায়
গণেশপুজোয় লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন শাহরুখ খান। আর সেখানে তাঁকে ঘিরেই শুরু হয় চর্চা। সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানা এবং দীর্ঘদিনের সহকর্মী পূজা দদলানী। অভিনেতার পরনে ছিল নীল পাঞ্জাবি। ভিড়ের মধ্যেও তাঁকে ঘিরে ছিল অনুরাগীদের উচ্ছ্বাস। সন্ধ্যা আরতিতেও অংশ নেন শাহরুখ।[TECHTARANGA-POST:12825]পুজোর ছবি থেকে আরতির মুহূর্তের নানা ঝলক ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার মধ্যেই একটি ছোট্ট দৃশ্য নিয়ে শুরু হয়েছে চর্চা। রীতিমতো ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্যে নিজের মুখ মুছতে গৌরীর বদলে অন্য কারুর ওড়না ব্যবহার করছেন শাহরুখ। পড়ে দেখা যায় তিনি পূজা দদলানীর ওড়না ব্যবহার করছেন। ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠছে মূলত অন্য জায়গায়। কারণ, সেই সময় শাহরুখের একেবারে কাছেই ছিলেন গৌরী এবং সুহানা। ফলে ভিডিয়োটি দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, পাশে স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও কেন পূজার ওড়নাই ব্যবহার করলেন অভিনেতা? সমাজমাধ্যমে ইতিমধ্যেই নানা মন্তব্য ছড়িয়ে পড়েছে। কেউ জানতে চেয়েছেন, গৌরীর ওড়না ব্যবহার না করার কারণ কী। আবার কারও প্রশ্ন, সুহানা বা গৌরীর পরিবর্তে পূজার ওড়না ব্যবহারের প্রয়োজনই বা কেন হল। কয়েকজন সরাসরি কিং খানের এই আচরণ নিয়ে আপত্তিও জানিয়েছেন। যদিও গৌরী বা সুহানা, কারও চোখেমুখে কোনও বিরক্তির ছাপ দেখা যায়নি।[TECHTARANGA-POST:12853]তবে একই ভিডিয়োকে অন্যভাবে দেখছেন শাহরুখের অনুরাগীদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, পূজা দদলানী বহু বছর ধরে শাহরুখের সঙ্গে পেশাগতভাবে যুক্ত। ভিড়ের মধ্যে প্রয়োজনেই তিনি ওড়না এগিয়ে দিয়ে থাকতে পারেন। তাই কয়েক সেকেন্ডের এই দৃশ্যকে কেন্দ্র করে সম্পর্কের অন্য কোনও ব্যাখ্যা খোঁজা ঠিক নয় বলেই তাঁদের মত। এদিকে নতুন ছবির প্রস্তুতিতে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ মেয়ে সুহানার সঙ্গে প্রথমবার একই ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ২৪ ডিসেম্বর।