Hidden Stories (বাংলা)

কঙ্কালীতলায় দুধ-গঙ্গাজলে শুদ্ধিকরণ সেরে ‘বিধর্মী’দের প্রবেশ রুখল বিজেপি! টাঙানো হল হোর্ডিং

বোলপুর: রাজ্যে ক্ষমতার পালাবদলের রেশ বীরভূমের শক্তিপীঠ কঙ্কালীতলা মন্দিরেও! মঙ্গলবার সকালে ঐতিহ্যবাহী এই মন্দির প্রাঙ্গণে এক নজিরবিহীন ‘শুদ্ধিকরণ’ কর্মসূচি পালন করলেন বিজেপি নেতা-কর্মীরা। শুধু তাই নয়, মন্দিরে ‘হিন্দু’ ব্যতীত অন্য ধর্মাবলম্বীদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করে গেটের সামনে বড় হোর্ডিংও টাঙিয়ে দিয়েছে গেরুয়া শিবির![TECHTARANGA-POST:8791]এদিন সকালে দুধ এবং গঙ্গাজল নিয়ে মন্দিরে পৌঁছন একদল বিজেপি নেতা-কর্মী। তাঁদের হাতে ছিল গেরুয়া ধ্বজা। পুরোহিতদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এবং সংলগ্ন এলাকা দুধ ও গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, মন্দিরের পবিত্রতা রক্ষা এবং প্রাচীন শাস্ত্রসম্মত নিয়ম পুনরায় ফিরিয়ে আনতেই এই ‘শুদ্ধিকরণ’ প্রয়োজনীয় ছিল।[TECHTARANGA-POST:8789]শুদ্ধিকরণ শেষে মন্দিরের প্রধান গেটে একটি বড় হোর্ডিং লাগানো হয়। সেখানে লেখা রয়েছে,  “জয় মা কঙ্কালী। হিন্দু ধর্মাবলম্বী মানুষ ব্যতীত বিধর্মীদের মন্দিরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।” বিজেপি নেতাদের বক্তব্য, এখন থেকে মন্দিরে কোনও অহিন্দু মানুষ প্রবেশ করতে বা পুজো দিতে পারবেন না। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ এবং ধর্মীয় মর্যাদা অটুট রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8788]সেবায়েতদের একাংশের সঙ্গে বৈঠকের পর বিজেপি নেতারা জানান, এতদিন মন্দির ট্রাস্টের অর্থ নিয়ে পঞ্চায়েতের মদতে নানা অনিয়ম চলছিল। সেই দুর্নীতির তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এখন থেকে মন্দির পরিচালনায় স্বচ্ছতা আনা এবং গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে কঠোর শাস্ত্রীয় বিধি কার্যকর করার উপর জোর দেওয়া হচ্ছে।[TECHTARANGA-POST:8785]মন্দিরের এক সেবায়েত জানান, গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে পুজো দেওয়ার জন্য তাঁকে চরম হুমকির মুখে পড়তে হয়েছিল। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ভয়ে ছিলেন তিনি। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাঁরা স্বস্তিবোধ করছেন।[TECHTARANGA-POST:8786]রাজ্যে সরকার পরিবর্তনের ঠিক পরেই শান্তিনিকেতন সংলগ্ন এই প্রাচীন শক্তিপীঠে বিজেপির এমন সক্রিয়তা এবং প্রবেশাধিকার নিয়ে নয়া নিয়ম বীরভূম জেলা তথা রাজ্যের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিল!

কঙ্কালীতলায় দুধ-গঙ্গাজলে শুদ্ধিকরণ সেরে ‘বিধর্মী’দের প্রবেশ রুখল বিজেপি! টাঙানো হল হোর্ডিং

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার