Hidden Stories (বাংলা)

১২ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান: নিয়োগপত্র হাতে পেলেন ২০১৪-র ২৬৪ জন টেট উত্তীর্ণ প্রার্থী!

আলিপুর: দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে কাটল জট। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্য সরকারের তৎপরতায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২০১৪ সালের টেট উত্তীর্ণ ২৬৪ জন প্রার্থীর হাতে তুলে দেওয়া হল প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র।জেলা প্রাথমিক শিক্ষা সংসদ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের (ডিপিএসসি) চেয়ারম্যান অজিত নায়েক যোগ্য প্রার্থীদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হয়েছে।চেয়ারম্যান অজিত নায়েকের কথায়, “যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া চালানো হয়েছে। এর ফলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন-পাঠনের মান আরও উন্নত হবে। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে যোগ্য প্রার্থীদের এই অন্তর্ভুক্তি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ।”নিয়োগপত্র হাতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন হবু শিক্ষকরা। নিবেদিতা মণ্ডল নামে এক নবনিযুক্ত শিক্ষিকা জানান, ১২ বছরের এই দীর্ঘ সংগ্রাম এবং অনিশ্চয়তা শেষে আজ তাদের জীবন সার্থক হল। তাঁর মতে, এটি কেবল একটি চাকরি নয়, বরং দীর্ঘ বছরের ধৈর্য্য এবং সংগ্রামের এক ঐতিহাসিক জয়।

১২ বছরের দীর্ঘ লড়াইয়ের অবসান: নিয়োগপত্র হাতে পেলেন ২০১৪-র ২৬৪ জন টেট উত্তীর্ণ প্রার্থী!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার