উড়ে গেল বয়লার! ছত্তীসগড়ে বেদান্তের প্লান্টে ভয়াবহ বিস্ফোরণ, জখম অন্তত ১৫, মিলল চারটি দেহ
সক্তী (ছত্তীসগড়ে): ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তীসগড়ের সক্তী জেলা। এখানকার সিংহিতারাই গ্রামে অবস্থিত বেদান্ত শিল্পগোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার ফেটে অন্তত চারজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু শ্রমিক আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।[TECHTARANGA-POST:7999]মঙ্গলবার দুপুরে যখন বিদ্যুৎকেন্দ্রে পুরোদমে কাজ চলছিল, ঠিক তখনই একটি বয়লার টিউবে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বয়লার রুমের একাংশ ভেঙে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা। পৌঁছয় পুলিশও।[TECHTARANGA-POST:8002]সক্তী জেলার পুলিশ সুপার প্রফুল ঠাকুর সন্ধ্যায় জানান, "এখনও পর্যন্ত চারজন শ্রমিকের দেহ উদ্ধার করা হয়েছে। আহত ১৫ জনকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।" স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বয়লার রুমের ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে আরও বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে আছেন।[TECHTARANGA-POST:7992]এই ঘটনার পর বেদান্ত গোষ্ঠীর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঠিক কী কারণে এই বয়লার বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসনও।