Hidden Stories (বাংলা)

তিনবার তলব এড়ানোর পর তদন্তে যোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, নতুন করে চর্চায় নিরাপত্তা বিতর্ক

মেসি-কাণ্ডে অবশেষে তদন্তের মুখোমুখি হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনবার নোটিস পাঠানো হলেও এতদিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। ফলে তাঁকে ঘিরে গ্রেপ্তারির জল্পনাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। সেই আবহেই বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন অরূপ। সূত্রের খবর, বুধবার রাতেই মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত ইঙ্গিত দিয়েছিলেন যে পরদিন থানায় হাজিরা দিতে পারেন অরূপ। সেই কারণেই সকাল থেকে থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। অবশেষে গোপন ডেরা থেকে বেরিয়ে তদন্তে সহযোগিতা করতে থানায় হাজির হন তিনি।[TECHTARANGA-POST:10026]গত ডিসেম্বরের মেসি সফর ঘিরে বিতর্কের জেরে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত। তাঁর দাবি, মেসি ইভেন্টের জন্য ছাপানো প্রায় ৭০ হাজার টিকিটের মধ্যে ২২ হাজার টিকিট অরূপ বিশ্বাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে অন্যত্র বিক্রি করেছিলেন। পাশাপাশি মেসির নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রোটোকলও মানা হয়নি বলেও অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অরূপকে বারবার তলব করেছিল। যদিও এরই মধ্যে হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন তৃণমূল নেতা। আদালত জানিয়েছে, আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:10054]এদিকে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে মেসির ম্যানেজমেন্ট টিমের চিঠি। কলকাতার পুলিশ কমিশনারের কাছে পাঠানো ওই চিঠিতে অভিযোগ করা হয়েছে, স্টেডিয়ামের নিরাপত্তা বিধি ভেঙে তৎকালীন ক্রীড়ামন্ত্রী মাঠে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয়, নির্ধারিত কর্মসূচির বাইরে গিয়ে মেসির খুব কাছে যাওয়ার এবং তাঁর সঙ্গে অপ্রয়োজনীয় শারীরিক সংযোগের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে মেসির টিম।

তিনবার তলব এড়ানোর পর তদন্তে যোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, নতুন করে চর্চায় নিরাপত্তা বিতর্ক