Hidden Stories (বাংলা)

নওদায় রণক্ষেত্র অভিষেকের সভামঞ্চ! ‘সেনাপতি’ আসার আগেই চেয়ার-যুদ্ধ তৃণমূলের দুই গোষ্ঠীর, লণ্ডভণ্ড প্যান্ডেল

[TECHTARANGA-POST:7664]নওদা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কিছুক্ষণ আগেই নজিরবিহীন বিশৃঙ্খলা ও তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের নওদার জনসভাস্থল। তৃণমূলের প্রার্থী পছন্দ না হওয়ায় মঞ্চের সামনেই চলল বেপরোয়া ভাঙচুর, একে অপরের দিকে উড়ে এল শয়ে শয়ে প্লাস্টিকের চেয়ার। গোষ্ঠীদ্বন্দ্বের এমন নগ্ন রূপ দেখে কার্যত স্তম্ভিত রাজনৈতিক মহল।[TECHTARANGA-POST:7674]ঘটনার মূলে রয়েছে নওদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচন। এবার এই কেন্দ্রে তৃণমূলের টিকিট পেয়েছেন সাহিনা মমতাজ। কিন্তু ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ (হাবিব মাস্টার) টিকিট না পাওয়ায় তাঁর অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। রবিবার অভিষেকের সভার শুরুতেই সেই ক্ষোভ আছড়ে পড়ে সভাস্থলে। শফিউজ্জামানের অনুগামীরা মিছিল করে এসে দর্শক আসনের সামনে চড়াও হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ব্লক সভাপতির অনুগামীরা মঞ্চের একেবারে সামনে চলে এসে ভাঙচুর শুরু করেন। যারা আগে থেকে বসেছিলেন, তাঁদের জোড় করে তুলে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। সাদা টি-শার্ট পরা এক যুবককে দেখা যায় ভাঙা চেয়ারের স্তূপের সামনে বসে পড়ে হুঙ্কার দিতে— “এখানেই বসে থাকব, দেখা কার কী করার আছে!” একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারার ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও খবর।[TECHTARANGA-POST:7670]মঞ্চ থেকে জেলা নেতৃত্ব বারবার মাইকে ঘোষণা করে কর্মীদের শান্ত হওয়ার অনুরোধ জানান। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবেন জানিয়ে চেয়ারগুলো গুছিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু উত্তেজিত কর্মীরা সেই নির্দেশ কানেই তোলেননি। বরং নেতার অনুগামীদের দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় সভার একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হয়।একদিকে যখন সন্দেশখালি থেকে নতুন বার্তা দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, ঠিক তখনই মুর্শিদাবাদের এই গোষ্ঠী সংঘর্ষ দলের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিল। এই ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে বিবাদমান দুই গোষ্ঠীকে কী কড়া বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে সবাই।

নওদায় রণক্ষেত্র অভিষেকের সভামঞ্চ! ‘সেনাপতি’ আসার আগেই চেয়ার-যুদ্ধ তৃণমূলের দুই গোষ্ঠীর, লণ্ডভণ্ড প্যান্ডেল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার