Hidden Stories (বাংলা)

ভোট ঘোষণা হতেই ফের রাজপথে মমতা, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে মাত্র ২৪ ঘণ্টা আগে। এরই মধ্যে সোমবার কলকাতার রাজপথে নেমে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল মিছিলে নেতৃত্ব দিলেন তিনি।[TECHTARANGA-POST:7357]সোমবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে এই পদযাত্রা শুরু হয়। মিছিলের সামনের সারিতে দেখা যায় তৃণমূলের মহিলা ব্রিগেডকে। মিছিলে শামিল হওয়া মহিলাদের অনেকের মাথায় ছিল রান্নার গ্যাসের প্রতীকী সিলিন্ডার। মিছিলে মমতার ঠিক পাশেই ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা এবং নয়না দাসের মতো প্রথম সারির নেত্রীরা।রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ প্রশাসনের শীর্ষস্তরে ব্যাপক রদবদল ঘটেছে। এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই মমতার এই পূর্বনির্ধারিত কর্মসূচি বিশেষ তাৎপর্য বহন করছে। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক রদবদল নিয়ে কমিশনের উপর চাপ তৈরির পাশাপাশি সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা - অর্থাৎ মূল্যবৃদ্ধি হাতিয়ার করে ভোটের ময়দানে শুরুতেই টেক্কা দিতে চাইছেন তৃণমূলনেত্রী।গত সপ্তাহেই এসআইআর ইস্যুতে ধর্মতলার মেট্রো চ্যানেলে পাঁচদিনের ধর্না কর্মসূচি পালন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার ঠিক পরদিনই ফের তাঁর রাজপথে নামা প্রমাণ করে দিচ্ছে, এবারের নির্বাচনও তিনি ‘রাস্তার লড়াই’ দিয়েই লড়তে চান। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সংক্ষিপ্ত সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি আরও চড়া সুরে আক্রমণ শানাতে পারেন বলে মনে করা হচ্ছে।

ভোট ঘোষণা হতেই ফের রাজপথে মমতা, গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় মিছিল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার