উত্তরে প্রচারে মমতা, দক্ষিণের দায়িত্ব অভিষেককে! প্রচারের রূপরেখা তৈরি তৃণমূলের
কলকাতা: ২০২৬-এর ভোট বৈতরণী পার হতে কোমর বেঁধে ময়দানে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এক রণকৌশলী ছকে নিয়ে এবার প্রচারের দায়িত্ব ভাগ করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক হয়েছে, উত্তরবঙ্গের পাহাড় ও সমতল চষে বেড়াবেন তৃণমূল সুপ্রিমো। আর, দক্ষিণবঙ্গের দুর্গ সামলানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে দলের ‘সেনাপতি’ অভিষেকের উপর।[TECHTARANGA-POST:7478]রবিবার সন্ধ্যা থেকেই প্রচারের সলতে পাকানো শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কেন্দ্র ভবানীপুরের চেতলায় অহীন্দ্র মঞ্চে প্রথম কর্মিসভা করবেন তিনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ের কৌশল কী হবে, এই বৈঠক থেকেই সেই বিষয়ে বার্তা দেবেন নেত্রী। এরপরই মমতা যাবেন উত্তরবঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী ২৫ মার্চ - মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ারে জোড়া জনসভা করবেন তিনি। তার পরের দিন - অর্থাৎ আগামী ২৬ মার্চ - বুধবার চালসায় আরও একটি জনসভা করবেন তৃণমূল নেত্রী।[TECHTARANGA-POST:7475]অর্থাৎ - মমতা যখন উত্তরে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় তখনই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচার শুরু করবেন। আগামী ২৪ মার্চ - মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নিজের জনসভা শুরু করছেন তিনি। ওই দিন দুপুর ২টোয় পাথরপ্রতিমায় জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এর পরের দিন - আগামী ২৫ মার্চ - বুধবারও অভিষেকের ঠাসা কর্মসূচি থাকছে মেদিনীপুরে। ওই দিন দুপুর ১২টায় দাসপুর এবং দুপুর ১টায় কেশিয়াড়ি ও নারায়ণগড়ে পর-পর জনসভা করবেন অভিষেক।[TECHTARANGA-POST:7471]তবে, রাজনৈতিক মহলের নজর কাড়ছে অভিষেকের নন্দীগ্রাম সফর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারও নন্দীগ্রামের প্রার্থী। সেই ‘হাই-ভোল্টেজ’ কেন্দ্রে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং সরাসরি শুভেন্দুর গড়ে চ্যালেঞ্জ ছুড়তে মেদিনীপুর সফরের পরই নন্দীগ্রামের কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামকে কেন্দ্র করে তৃণমূলের এই বিশেষ পরিকল্পনা রাজ্য় রাজনীতিতে বাড়তি উত্তাপ যোগ করছে। সব মিলিয়ে, উত্তর থেকে দক্ষিণ - জোড়াফুলের প্রচার তুঙ্গে তুলে বিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ ঘাসফুল শিবির।