সিভিক, হোমগার্ড, প্যারা-টিচার ও পরিবহণ কর্মীদের বেতন বৃদ্ধি বাজেটে
রাজ্যের বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বড় ঘোষণা করল নতুন বিজেপি সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একাধিক ক্ষেত্রে পারিশ্রমিক বৃদ্ধির কথা ঘোষণা করেন।[TECHTARANGA-POST:10161]অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা করে বৃদ্ধি করা হবে। একইসঙ্গে হোমগার্ড এবং NVF কর্মীদের ক্ষেত্রেও মাসিক পারিশ্রমিক ২,০০০ টাকা বৃদ্ধি করার প্রস্তাব রাখা হয়েছে। সিভিল ডিফেন্স কর্মীদের জন্য মাসে ন্যূনতম ২০ দিন কাজের নিশ্চয়তা দেওয়ার কথাও বাজেটে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, প্যারা-টিচারদের মাসিক পারিশ্রমিক ৫,০০০ টাকা বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন অর্থমন্ত্রী।[TECHTARANGA-POST:10158]পরিবহণ ক্ষেত্রেও বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে। স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক ও এজেন্সি মারফত নিযুক্ত ড্রাইভারদের পারিশ্রমিক আগেই বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়। একইসঙ্গে চুক্তিভিত্তিক ও এজেন্সি মারফত নিযুক্ত কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক ১৬,০০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।ক্রীড়াবাজেটে শুভেন্দু সরকারের মোক্ষম চাল!এছাড়াও, গ্রামীণ এলাকায় পশুচিকিৎসা পরিষেবায় যুক্ত প্রাণীবন্ধু, প্রাণী মিত্র, প্রাণীসেবী, মৈত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মীদের মাসিক পারিশ্রমিকও ২,০০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট ঘোষণার এই সিদ্ধান্তগুলিকে রাজ্যের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনিক মহলের মতে, একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।