কাল শিক্ষক দিবস! এখনও গিফট কেনা হয়নি? শেষ মুহূর্তে চমক দিতে রইল দারুণ কিছু আইডিয়া
রাত পোহালেই শিক্ষক দিবস। যে মানুষগুলি পড়াশোনার পাশাপাশি জীবনের অনেক গুরুত্বপূর্ণ পাঠও শিখিয়েছেন, বছরের এই বিশেষ দিনে তাঁদের একটু আলাদা করে মনে করতেই পারেন। শেষ মুহূর্তে কী উপহার দেবেন ভাবছেন? চেনা কলম-ডায়েরির বাইরে এ বার এমন কিছু বেছে নিন, যা আপনার শিক্ষক বা শিক্ষিকার কাজে লাগবে, পছন্দ হবে। পাশপাশি উপহারটির সঙ্গে জড়িয়ে থাকবে আপনার আন্তরিকতাও। ছোট্ট গ্লোববই-খাতা আর পড়ানোর জগতের সঙ্গে গ্লোবের যোগ বেশ স্বাভাবিক। ডেস্কে সাজিয়ে রাখার পাশাপাশি ক্লাসরুমেও কাজে লাগতে পারে। আকারে ছোট হওয়ায় বাজেটের মধ্যেও পাওয়া যায়। ফলে শিক্ষক দিবসের জন্য এটি হতে পারে বেশ অভিনব একটি উপহার।ফটোফ্রেমপ্রিয় শিক্ষকের সঙ্গে কোনও স্মরণীয় মুহূর্তের ছবি থাকলে সেটি ফ্রেমে বাঁধিয়ে দেওয়া যায়। আবার শিক্ষক-শিক্ষিকার পছন্দ অনুযায়ী সুন্দর ফটোফ্রেমও উপহার দিতে পারেন। ডেস্ক বা বাড়ির কোনও কোণে রেখে সহজেই সাজানো যাবে।[TECHTARANGA-POST:12300]হাতে বানানো চকলেটদোকান থেকে কেনা গিফটের বদলে নিজের হাতে কিছু বানিয়ে দিলে তার মূল্য আরও বেড়ে যায়। সহজেই ডার্ক বা মিল্ক চকলেট গলিয়ে সিলিকন মোল্ডে ঢেলে তৈরি করা যায় হাতে বানানো চকলেট। প্রয়োজন হলে বাড়ির বড়দের সাহায্য নিয়ে ছাত্রছাত্রীরা নিজেরাই এটি বানাতে পারে।গাছের চারাএকটি ছোট্ট গাছও হতে পারে সুন্দর এবং অর্থবহ উপহার। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু বা জেড প্ল্যান্টের মতো গাছ ডেস্ক, জানলা কিংবা বারান্দায় রাখা যায়। শিক্ষক-শিক্ষিকার ঘরটাও যেমন একটু সবুজ হয়ে উঠবে, তেমনই উপহারটি অনেক দিন মনে থাকবে।সুগন্ধি মোমবাতিদুর্গাপুজোও সামনে। তাই ঘর সাজানোর কাজে লাগে এমন একটি সুগন্ধি মোমবাতিও হতে পারে চমৎকার উপহার। সুন্দর প্যাকেজিং করলে সাধারণ মোমবাতিও দেখতে বেশ ভালো লাগতে পারে।একটি ডায়েরি এবং কলম কলম-ডায়েরি খুবই চেনা উপহার। তার সঙ্গে যদি নিজের হাতে দু’-এক লাইন লিখে দেওয়া যায়, আলাদা গুরুত্ব তৈরি হয়। ‘আপনার কাছ থেকে যা শিখেছি, তা মনে থাকবে’, এমন একটি ছোট্ট বার্তাই উপহারটিকে অনেক বেশি ব্যক্তিগত করে তুলতে পারে।