Hidden Stories (বাংলা)

স্ত্রীর ফোন খুলতেই চোখ কপালে! প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ছক, চ্যাট ফাঁস হতেই থানায় ছুটলেন যুবক

তেলেঙ্গানা: স্ত্রীর ফোনে হঠাৎ এমন কিছু মেসেজ দেখলেন, যা জানার পর আর চুপ করে থাকতে পারেননি স্বামী। অভিযোগ, স্ত্রীর সঙ্গে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্কের পাশাপাশি তাঁকে খুনের পরিকল্পনাও চলছিল। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মেসেজ দেখার পর সেই অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হলেন তেলেঙ্গানার এক ব্যক্তি।[TECHTARANGA-POST:11575]ঘটনাটি তেলেঙ্গানার মেহবুবাবাদের একটি গ্রামের। অভিযোগকারী গাদে রাজেশ্বর রাওয়ের দাবি, ২০১৬ সালে ভবানী নামে এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি তাঁর সন্দেহ হয়, স্ত্রী এক কুরিয়ার কর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। রাজেশ্বরের অভিযোগ, গত ২৭ জুলাই স্ত্রীর ফোন দেখার সময় তিনি ওই যুবকের সঙ্গে তাঁর কথোপকথন দেখতে পান। সেখানেই নাকি স্বামীকে ‘পথ থেকে সরিয়ে দেওয়ার’ বিষয়ে আলোচনা চলছিল। শুধু তাই নয়, অভিযোগ অনুযায়ী, বাড়ির বাইরে এমনভাবে খুন করার পরিকল্পনা করা হয়েছিল যাতে গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে দেখানো যায়। এই মেসেজ দেখার পরই চমকে যান রাজেশ্বর। কথোপকথনের স্ক্রিনশট নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান তিনি। তাঁর দাবি, স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন।[TECHTARANGA-POST:11574]অভিযোগের পর থেকেই রাজেশ্বরের স্ত্রী ভবানী এবং ওই কুরিয়ার কর্মী সাইদুলু পলাতক বলে জানা গিয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। চ্যাটের স্ক্রিনশট-সহ যে তথ্য সামনে এসেছে, সেগুলি সত্যি কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্ত্রীর ফোন খুলতেই চোখ কপালে! প্রেমিককে নিয়ে স্বামীকে খুনের ছক, চ্যাট ফাঁস হতেই থানায় ছুটলেন যুবক