Hidden Stories (বাংলা)

ভোটের আগে মমতার '১০ প্রতিজ্ঞা': এবার লক্ষ্য 'দুয়ারে চিকিৎসা', ইস্তাহারে একগুচ্ছ নতুন ঘোষণা

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সরকারের আগামী দিনের '১০টি প্রতিজ্ঞা' বা অঙ্গীকারের কথা ঘোষণা করেন। সেই তালিকায় যেমন রয়েছে পানীয় জল পরিষেবা, তেমনই এক অভিনব সংযোজন হিসেবে তিনি ঘোষণা করলেন 'দুয়ারে চিকিৎসা'-র কথা। একইসঙ্গে, নির্বাচন কমিশনকে 'বিজেপির তোতাপাখি' বলেও তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন, যা তিনি মুখে বলেন, তা কাজে করে দেখান। তাঁর এবারের প্রধান প্রতিশ্রুতিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - দুয়ারে চিকিৎসা: 'দুয়ারে সরকার'-এর সাফল্যের পর এবার মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা।সবার ঘরে জল: আগামী দু-এক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।বেকারত্ব ও ভাতা: যুবকদের জন্য 'যুবশ্রী' ও 'মেধাশ্রী'র পাশাপাশি চাকরি না পাওয়া পর্যন্ত ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দাবি করেছেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে।লক্ষ্মীর ভাণ্ডার: এই প্রকল্প আজীবন চলবে। সাধারণ শ্রেণির মহিলারা ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও জনজাতিরা বার্ষিক ২০,৪০০ টাকা করে পাবেন।কৃষি ও শিল্প: দেউচা পচামি কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না এবং দাম কমবে। এছাড়া, শিল্পায়নে জোর দিতে জঙ্গলসুন্দরী ও রঘুনাথপুরে বিপুল বিনিয়োগের কথাও জানান মমতা।ইস্তাহার প্রকাশের আগে কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন মমতা। ভিনরাজ্যের অফিসারদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার তীব্র বিরোধিতা করে তিনি বলেন, "ভিনরাজ্যের মানুষ কি বাংলাকে চেনে? সংস্কৃতি, সম্প্রীতি কিছুই জানে না। কমিশন এখন বিজেপির তোতাপাখি।" তাঁর অভিযোগ, রাজ্যে বর্তমানে 'অঘোষিত রাষ্ট্রপতি শাসন' চলছে এবং বাংলার অফিসারদের সরিয়ে দিয়ে কাজ ব্যাহত করার চক্রান্ত হচ্ছে।[TECHTARANGA-POST:7466]মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এদিনের বক্তব্যে দাবি করেন, কেন্দ্র টাকা বন্ধ করা সত্ত্বেও রাজ্য সরকার ১ কোটি ২০ লক্ষ কাঁচা বাড়ি পাকা করে দিয়েছে। আগে যেখানে ২ লক্ষ বাড়িতে পরিশ্রুত পানীয় জল যেত, এখন তা ১ কোটিতে পৌঁছেছে। ডিম ও পেঁয়াজ উৎপাদনেও বাংলা এখন স্বনির্ভর। এমনকী ইলিশের উৎপাদন নিয়ে তিনি বলেন, "২০১৩ সালে রিসার্চ সেন্টার করার ফলে এখন বাংলা ইলিশে ভাসে।"[TECHTARANGA-POST:7462]বিরোধীদের বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "এ দেশে এখন আইন-সংবিধান নেই। বিচারের জায়গাগুলো জুজুর ভয়ে বা লোভে কিনে নিয়েছে বিজেপি। মোদীর হাত থেকে দেশ উদ্ধার করাই আমাদের প্রায়োরিটি।"

ভোটের আগে মমতার '১০ প্রতিজ্ঞা': এবার লক্ষ্য 'দুয়ারে চিকিৎসা', ইস্তাহারে একগুচ্ছ নতুন ঘোষণা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার