Hidden Stories (বাংলা)

১৬৫ বছরের প্রথা চুলোয় গেল, এবার থেকে মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর!

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ ১৬৫ বছরের প্রথা ভেঙে এবার থেকে মার্কিন ডলার বিলেও সগৌরবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এত দিন ডলার নোটে সেদেশের ট্রেজারার এবং অর্থসচিবের স্বাক্ষর থাকার নিয়ম থাকলেও, সেই ঐতিহ্যে বদল এনে এবার সেখানে জায়গা করে নিচ্ছে খোদ প্রেসিডেন্টের সই! মার্কিন প্রশাসনের মতে, এটি আমেরিকার সাফল্য ও শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরার নামে ট্রাম্পের এক অনন্য প্রয়াস।[TECHTARANGA-POST:7624]চলতি বছরের ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস। এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় করে রাখতেই ট্রাম্প প্রশাসন এই বড় সিদ্ধান্ত নিয়েছে। ১৮৫৯ সাল থেকে চলে আসা নিয়ম অনুযায়ী ডলার বিলে ট্রেজারার ও অর্থসচিবের সই থাকত। কিন্তু, স্বাধীনতার আড়াইশো বছর পূর্তিতে সেই প্রথা সরিয়ে এবার থেকে প্রেসিডেন্টের স্বাক্ষর সম্বলিত নোট বাজারে আসবে। বৃহস্পতিবার মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট জানান, "প্রেসিডেন্ট ট্রাম্পের কৃতিত্ব এবং দেশের ঐতিহাসিক সাফল্য তুলে ধরার জন্য এর চেয়ে বড় মাধ্যম আর কিছু হতে পারে না।"[TECHTARANGA-POST:7621]জানা গিয়েছে, আগামী জুন মাস থেকেই ট্রাম্পের সই করা নতুন নোট ছাপার কাজ শুরু হবে। প্রাথমিক পর্যায়ে ১০০ ডলারের বিল ছাপানো হবে। বর্তমানে প্রচলিত ডলারে জো বাইডেন আমলের অর্থসচিব জ্যানেট ইয়েলেন এবং ট্রেজারার লিন মালেরবার সই রয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ায় পরবর্তী ট্রেজারার ব্র্যান্ডন বিচের সই আর নোটে জায়গা পাচ্ছে না। তবে, ব্র্যান্ডন নিজে এই পদক্ষেপকে ‘অত্যন্ত জরুরি’ বলে সমর্থন জানিয়েছেন।কেবল কাগজের নোটই নয়, মার্কিন স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেওয়া ২৪ ক্যারাটের বিশেষ সোনার কয়েনও তৈরি করা হচ্ছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তাকে জাতীয় প্রতীকের সঙ্গে একীভূত করার চেষ্টা হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।

১৬৫ বছরের প্রথা চুলোয় গেল, এবার থেকে মার্কিন ডলারে থাকবে ট্রাম্পের স্বাক্ষর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার