Hidden Stories (বাংলা)

বিজয় উৎসব সেরে ফেরার পথে বিজেপি কর্মীকে কুপিয়ে ‘খুন’! উত্তাল উদয়নারায়ণপুর

উদয়নারায়ণপুর: রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও রক্তপাত থামল না। সোমবারের বিপুল জয়ের আনন্দ উদযাপন করে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হলেন এক বিজেপি কর্মী। মঙ্গলবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুরে এই ঘটনা কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে।[TECHTARANGA-POST:8793]মৃত বিজেপি কর্মীর নাম যাদব বর (৪৮)। তিনি উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নম্বর বুথের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাজ্যে বিজেপির ঐতিহাসিক জয়ের পর দলের সতীর্থদের সঙ্গে আবির খেলায় মেতেছিলেন যাদব। রাত ১১টা নাগাদ উৎসব সেরে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখনই ওঁৎ পেতে থাকা দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়।[TECHTARANGA-POST:8792]যাদবের পরিবারের দাবি, তাঁকে রাস্তা থেকে টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়! তাঁর চিৎকার শুনে বাড়ির লোক ও গ্রামবাসী অকুস্থলে ছুটে গেলে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।[TECHTARANGA-POST:8789]মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই দেবীপুর এলাকায় ক্ষোভ ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশ ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করে একজনকে গ্রেফতার করেছে। তবে, ধৃত ব্যক্তির কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা, সেই সম্পর্কে এখনও কিছু খোলসা করেনি প্রশাসন।[TECHTARANGA-POST:8788]রাজ্য বিজেপি নেতৃত্ব এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সব দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে। জয়ের উৎসবের মাঝেই এক কর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উদয়নারায়ণপুরে বিজেপির অন্দরমহলে।

বিজয় উৎসব সেরে ফেরার পথে বিজেপি কর্মীকে কুপিয়ে ‘খুন’! উত্তাল উদয়নারায়ণপুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার